এক্সপ্লোর

Doctors Protest: অশক্ত শরীরেও অনড় দাবিতে, হাসপাতাল থেকে মুক্তি আরও দুই চিকিৎসকের

West Bengal News: ছাড়া পেয়েই ধর্মতলার মঞ্চে ফিরে যাওয়ার কথা জানালেন জুনিয়র ডাক্তার পুলস্ত্য়।

কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন (Doctors Protest) আরও ২ অনশনকারী জুনিয়র ডাক্তার। ছাড়া পেলেন অনুষ্টুপ মুখোপাধ্য়ায় এবং পুলস্ত্য আচার্য। টানা অনশন চালিয়ে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য় আচার্য। তাঁকে ভর্তি করা হয় NRS হাসপাতালের সিসিইউতে। ভর্তির ছয় দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। ছাড়া পেয়েই ধর্মতলার মঞ্চে ফিরে যাওয়ার কথা জানালেন জুনিয়র ডাক্তার পুলস্ত্য়। অন্য়দিকে, মেডিক্য়াল কলেজ থেকে ছাড়া পেলেন আরেক জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায়। গত শনিবার শারীরিক অসুস্থতা নিয়ে মেডিক্য়াল কলেজে ভর্তি হন তিনি।

হাসপাতাল থেকে মুক্তি: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক পুলস্ত্য় আচার্য বলেন, "স্বাস্থ্য়সচিবের বিষয় অনড়। আমি ওখানেই ফিরব। আপাতত বাড়ি ফিরব। দুষ্ট গুরু শূন্য় গোয়াল ভাল। স্বাস্থ্য়সচিবকে সরিয়ে দিক। যা ভাল হবে।'' হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অনুষ্টুপ মুখোপাধ্য়ায় বলেন, "আমরা পায়ে পরছি ১০ দফা দাবি মেনে নিন। আপনি অনেক দিন আগেই মেনে নিতে পারতেন। উনিও বলেছেন আমাদের দাবিটা ন্য়ায্য় দাবি।''

জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের হুঁশিয়ারির ২৪ ঘণ্টা পেরোনোর আগেই গতকাল শনিবার ধর্মতলার অনশনমঞ্চে পৌঁছে গেলেন রাজ্য প্রশাসনের সর্বোচ্চ দুই আধিকারিক। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেন। অনশন থেকে সরে আসার আর্জি জানান। কিন্তু, তাতেও কাটল না জট। জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিলেন, দাবিপূরণ না হওয়া অবধি তাঁরা অনশন প্রত্য়াহার করবেন না। এরপরই সোমবার বিকেল ৫টায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার সময় দিলেন মুখ্যমন্ত্রী। 

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। এরপর, ফোনে সরাসরি মুখ্যমন্ত্রী কথা বলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। স্বাস্থ্যসচিবকে অপসারণের দাবি নিয়ে, মুখ্যমন্ত্রী ফের সাফ জানিয়ে দেন, তা সম্ভব নয়। মেডিক্যাল কলেজগুলিতে সংসদ নির্বাচনের জন্য ৩-৪ মাস সময় চেয়ে নেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "আপনারা আমাকে নির্বাচনের কথা তখন বলেছিলেন। আমি চাই কলেজ, বিশ্ববিদ্য়ালয়, মেডিক্য়াল কলেজগুলোয় একসঙ্গে নির্বাচন হোক। আমি বলছি তিন চার মাস আমায় সময় দিন, আমি প্রক্রিয়া তৈরি করে আমি দেখে নেব।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: দীপাবলির আগে ভাসবে রাজ্য, বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget