এক্সপ্লোর

Weather Update: দীপাবলির আগে ভাসবে রাজ্য, বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা

Rain Forecast: সদ্য শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো কাটিয়ে আলোর উৎসবের দিন গুনছে বাঙালি। আর তার মধ্যেই মন অন্ধকার করা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

কলকাতা: দীপাবলির আগে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সোমবারই পরিণত হতে পারে নিম্নচাপে। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। 

দুর্যোগের আশঙ্কা: সদ্য শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো কাটিয়ে আলোর উৎসবের দিন গুনছে বাঙালি। আর তার মধ্যেই মন অন্ধকার করা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্য় আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, সোমবারের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে। যার ফলে, রবিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

গতকাল সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "মধ্য় আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২১ তারিখে (সোমবার) পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের পাশ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। এটা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ২৩ তারিখে (বুধবার)। আগামী ২৪ ঘণ্টাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি জেলাতেও এক-দু'জায়গায় হতে পারে। ২৩ তারিখে (বুধবার) বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুর, দুই জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।''

দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসের মধ্যেই, মালদার মানিকচকে গঙ্গার ভাঙনের কারণে ভিটেমাটি হারানোর আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা। গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি। আতঙ্কে শেষ সম্বলটুকু নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন গ্রামবাসীরা। কেন ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। গত ১১ অগাস্ট, প্রশাসনিক কর্তা ও সেচ দফতরের আধিকারিকদের নিয়ে গঙ্গার ভাঙন পরিদর্শনে গিয়ে স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়েন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। মাস দু'য়েক পরেও ভাঙন-সমস্যা নিয়ে সেই তিমিরেই রয়েছেন এলাকার বাসিন্দারা। ভিটেমাটি হারানোর আতঙ্কে এখনও দু'চোখের পাতা এক করতে পারছেন না তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: North 24 Parganas Flood: ভাসছে ঘর-বাড়ি থেকে চাষের জমি, উৎসবের আবহে জলবন্দি দশা উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget