এক্সপ্লোর

Supreme Court On RG Kar: "সুপ্রিম কোর্টে মামলা যত পিছবে, মিছিল তত এগোবে", দাবি আন্দোলনকারী চিকিৎসকদের

RG Kar Doctor Death Case: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এজলাসে না থাকায় বৃহস্পতিবার হল না আরজি কর মামলার শুনানি। এতে হতাশ মৃত চিকিৎসকের পরিবার।

কলকাতা: বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হল না RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি (RG Kar doctor death case hearing)। বুধবার এই খবর পেয়েই ভেঙে পড়ে মৃত চিকিৎসকের পরিবারের লোকেরা। যদিও তাতে কোনও হেলদোল দেখা যায়নি আন্দোলকারী চিকিৎসকদের মধ্যে। নিজেদের অবস্থানেই অনঢ় রয়েছেন তাঁরা। 

আরও পড়ুন: Bratya Basu: 'দেশে ঘটলে কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো'? আর জি কর নিয়ে শিল্পীদের কটাক্ষ ব্রাত্যর

তাঁদের কথায়, সুপ্রিম কোর্টে যত মামলা পিছবে, মিছিল তত এগোবে। কোনও অবস্থাতেই আর মিছিল ও বিক্ষোভ থামবে না। যতক্ষণ পর্যন্ত না তাঁদের দাবিগুলি মানা হবে তখন পর্যন্ত মিছিল এগিয়ে যাবে। মৃত জুনিয়র চিকিৎসক ও তাঁর পরিবার সুবিচার না পাওয়া পর্যন্ত এই মিছিল থামবে না। 

বুধবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি বৃহস্পতিবার হচ্ছে না। সুপ্রিম কোর্টের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে বসবেন না। এই খবর পাওয়ার পরেই ভেঙে পড়ে নিহতের পরিবার।

আরও পড়ুন: RG Kar Case: সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার সিদ্ধান্ত একা সন্দীপ ঘোষের নয়, সম্মতি আসে স্বাস্থ্যভবন থেকে?

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরেই রাজ্য তথা দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ভারত তথা বিদেশেও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায় সরকারের তুমুল সমালোচনা শুরু হয়। এই মাঝেই স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে মামলা দায়ের করে দেশের সর্বোচ্চ আদালত। তারপর থেকে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। এখন সেই মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় মৃতার পরিবারের পাশাপাশি হতাশ হয়েছেন তিলোত্তমার সুবিচারের দাবিতে আন্দোলন করা জুনিয়র চিকিৎসকরা। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলছেন, "সু্প্রিম কোর্টে যত মামলা পিছবে ততই বাড়বে আন্দোলনের তেজ।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Case: ঘিরে ধরেন ১৫ ডাক্তার, সাদা কাগজে সই করানোর চেষ্টা করেন, ফেলে দেওয়া হয় ধাক্কা মেরে, দাবি নির্যাতিতার পরিবারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget