এক্সপ্লোর

Abhijit Ganguly Update: বিচারপতির পদ ছাড়ছেন, আগামীকাল কী করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

Abhijit Ganguly Resignation: আগামী মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বিচারপতি হিসেবে আগামীকালই তাঁর কর্মজীবনের শেষ দিন।

কলকাতা: লোকসভা নির্বাচনের (Loksabaha Election 2024) আগে বড় ঘোষণা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। স্পষ্ট করে দিয়েছেন রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টিও। মঙ্গলবারই ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি হিসেবে আগামীকালই তাঁর কর্মজীবনের শেষদিন। আগামীকাল কী করবেন তিনি। 

আগামীকাল কী করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার বিচারপতি হিসেব ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "কাল আমার যে সামান্য কাজটুকু আদালতে রয়েছে, সেটুকু করে চলে যেতে চাই, যাতে কেউ বলতে না পারেন যে আমার কোনও সিদ্ধান্ত একপেশে হয়েছে। কারণ আমি গত সাত দিন ছুটি নিয়েছিলাম ব্যক্তিগত কারণে। কোনও রায় দিইনি। আগামীকালও আদালতে যখন বসব, শুধু কতগুলি মামলা ছেড়ে দেব, যেগুলি শুনানির জন্য মার্ক করা আছে। তবে রায় দেওয়ার নেই। আর কিছু করব না। আদালত থেকে উঠে আসব। মঙ্গলবার দুপুরে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। হাইকোর্টে মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে দুপুর দেড়টা নাগাদ বাকি সব প্রশ্ন শুনব, উত্তর দেব।''

রবিবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেওয়ার কথা জানান। লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়। আগামী সপ্তাহে মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন তিনি। রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতির কাছে ইস্তফাপত্র দেবেন ওইদিনই। সূত্রের খবর, বৃহস্পতিবার ৭ মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। ইস্তফা দেওয়া প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে এবং সেটা আমি করব মঙ্গলবার। আজ রবিবার। কালকের দিনটাই শুধুমাত্র আমার কাজের দিন হবে, বিচারপতি হিসাবে শেষ কাজের দিন। মঙ্গলবার সকালেই আমি আমার পদত্যাগপত্র ভারতের রাষ্ট্রপতিকে এবং ভারতের প্রধান বিচারপতিকে এবং আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পাঠিয়ে দেব। তো এই রিজাইন করার নিয়মটা হচ্ছে, যে মুহূর্তে আমি এই চিঠিটা ভারতের রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব, সেই মুহূর্তেই এটা কার্যকরী হবে। ফলে সেই মুহূর্ত থেকে আমি আর বিচারপতি থাকব না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Justice Abhijit Ganguly Exclusive: তৃণমূলের জন্যই রাজনীতিতে পদার্পণ, দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget