এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: 'আরও দুর্নীতির মামলা রয়েছে, সেগুলো হয়তো আমার হাত থেকে সরে যাবে'

Supreme Court: মামলা সরে যাওয়া নিয়ে এদিন মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 

কী বললেন তিনি:
এদিন  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি তো নিজে সরাচ্ছি না। সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। একটা ডিসিপ্লিন আছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। সেটা মেনে চলতে হবে।'

মামলা সরে যাওয়া নিয়েও এদিন মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২টি মামলা সরানোর কথা বলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে। বাকি নিয়োগ দুর্নীতি মামলাগুলি রয়েছে তাঁর এজলাসে। যদিও এদিন বিচারপতি বলেন, 'আরও দুর্নীতির মামলা রয়েছে, সেগুলো হয়তো আমার হাত থেকে সরে যাবে। আজ যে গ্রাউন্ডে গিয়েছে, সেগুলো সরে যাবে।' 

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত মামলা সরিয়ে দেওয়ার খবর সম্প্রচারিত হতেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পরে মতামতের বন্যা। সন্ধের পরে সুপ্রিম কোর্টের রায়ের কপি দেখে জানা যায় ২টি মামলা সরানো হয়েছে। তার আগে থেকেই প্রতিক্রিয়ার তুমুল বন্যা আছড়ে পড়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় না থাকলে মামলা ভবিষ্যৎ কী হবে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন অনেকে। এদিন সাংবাদিকদের সামনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমার মন খারাপ নয়। এই মামলা ব্যক্তিগত উদ্দেশ্যে শুরু করিনি। কোনও ব্যক্তিগত উদ্দ্যেশে শুরু করিনি। ফলে আমার কাছে রইল কী কার কাছে গেল, তা নিয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই।' 

চাকরিহারাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এরপরের বিচারপ্রক্রিয়া নিয়ে। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা অপেক্ষা করুন। মামলা তো শেষ হয়ে যাইনি। মামলা চলেছে। হাইকোর্টের অন্য কোনও জজ তো দেখবেন সেটা।' তিনি আরও বলেন, 'একেবারেই পদত্যাগ করছি না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।'

বিচারপ্রক্রিয়ায় কত সময় লাগবে তা নিয়েও এদিন তিনি মন্তব্য করেন। বলেন, 'আমি আমার স্টাইলে কাজ করেছি। এর পর যে বিচারপতি আসবেন তিনি তাঁর স্টাইল অফ ফাংশানে কাজ করবেন। আমি যে কাজটা ৬ মাসে করছিলাম। সেটা করতে গিয়ে যদি ৬০ বছরও লেগে যায়। তাহলে আমার কিছু বলার নেই। সুপ্রিম কোর্টেরও কিছু বলার নেই।'

দুর্নীতির বিরুদ্ধে ফের সরব:
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি যতদিন জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করব না। বাইরে থাকব অন্যকিছু হিসেবে কাজ করব। আমি যে কোনও দুর্নীতির বিরুদ্ধে সরব হব।'

শেষে তাঁর উক্তি, 'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও।'

আরও পড়ুন: ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget