এক্সপ্লোর

SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু

Justice Biswajit Basu: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে পদত্যাগ করলেন। 

কলকাতা: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি। SIR ট্রাইব্যুনাল থেকে নিজেকে সরিয়ে নিলেন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের অবসপরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে পদত্যাগ করলেন। (Justice Biswajit Basu)

রাজ্য়ের SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বসু। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি লিখে নিজেকে সরিয়ে নিলেন তিনি। SIR পর্বে বিবেচনাধীন তালিকা নিষ্পত্তির দায়িত্ব ওঠে কলকাতা হাইকোর্টের উপর। হাইকোর্টের প্রধান বিচারপতি সেই মতো ট্রাইব্যুনাল গড়ে দিয়েছেন, যাতে শামিল ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বসুও। শেষ পর্যন্ত তিনিও সরে দাঁড়ালেন। (SIR Tribunal)

আরও পড়ুন: ‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন, দেখি কত হিম্মত’, বললেন মমতা, অভিষেকের বাড়িতে পৌঁছলেন

SIR পর্বে বাদ পড়া মানুষ জন যাতে ভোটার তালিকায় নাম তুলতে পারেন, তার জন্যই SIR ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। ১৯ জন প্রাক্তন বিচারক এবং প্রাক্তন বিচারপতিদের শামিল করা হয় তাতে।  এর আগে, ওই ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ান অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। পদত্যাগের কারণ জানাতে গিয়ে বেহাল রাস্তার কথা তুলে ধরেছিলেন। জানিয়েছিলেন, সল্টলেক থেকে ভাঙাচোরা রাস্তা দিয়ে জোকা যেতে সমস্যা হচ্ছে তাঁর। ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ান কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগও। সেই তালিকায় আরও একটি নাম জুড়ল।

আরও পড়ুন: নতুন করে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, মাইক হাতে বেরিয়ে এলেন মমতা, বললেন, ‘যদি ভাবেন চলে যাব, আমি যাচ্ছি না’

ঘটনাচক্রে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বিচারপতি বসু রাজ্যের বর্তমান বিজেপি সরকারেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তৃণমূল আমলের দুর্নীতি খতিয়ে দেখতে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন তিনি। পাশাপাশি, স্বাস্থ্য কমিশনের মাথাতেও রয়েছেন।

বার বার ট্রাইব্যুনাল থেকে প্রাক্তন বিচারপতিদের এভাবে সরে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিপুল পরিমাণ মামলা আটকে রয়েছে এখনও। কবে সেগুলির নিষ্পত্তি হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

SIR নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। ভূরি ভূরি অনিয়ম, ভোট চুরির অভিযোগ উঠছে। সেই নিয়ে ককরোচ জনতা পার্টি থেকে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির রাস্তায় নেমেছে। একাধিক মামলাও দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। দাবি উঠছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Cyclone Akvan : 'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?
Cyclone Akvan Breaking : ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস, মেঘলা হল আকাশ, ঝেঁপে আসছে বৃষ্টি, ঘূ্র্ণিঝড় 'আকাভান' নিয়ে বড় আপডেট
Cyclone Akvan Breaking : ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস, মেঘলা হল আকাশ, ঝেঁপে আসছে বৃষ্টি, ঘূ্র্ণিঝড় 'আকাভান' নিয়ে বড় আপডেট
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget