এক্সপ্লোর

Priyadarshini Mullick : 'এখনও অবধি নিজেকে অপরাধী বলে মনে করছি না, তদন্তের মুখোমুখি হতে প্রস্তত' এবিপি আনন্দে এক্সক্লুসিভ জ্যোতিপ্রিয়-কন্যা

Ration Distribution Scam : প্রিয়দর্শিনী মল্লিকের দাবি, 'লিখিতভাবে বাবা জানিয়ে দিয়েছেন, তিনি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।'

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রেশন বন্টন দুর্নীতিতে (Ration Distribution Scam) ইডি-র হাতে গ্রেফতার বাবা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির একাধিক অভিযোগ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে। বাবার মতোই অভিযোগের তিরের মুখে তিনি। রবিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে দেখা গিয়েছিল মেজাজ হারিয়ে সংমবাদমাধ্যমের প্রশ্নের মুখে। আর সোমবার উচ্চশিক্ষা দফতরে নিজের অফিসে বসে প্রথমবারের জন্য মুখ খুললেন জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন, 'তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।' সঙ্গে বললেন, 'এখনও পর্যন্ত নিজেকে অপরাধী মনে করছি না।'

আদালতে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হেফাজতের নির্দেশ দেয়, তখন এজলাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন বাবার মাথায় জল দেওয়া থেকে হাসপাতাল সফর, সঙ্গী ছিলেন মন্ত্রী-কন্যা। রাজ্যের মন্ত্রী এখন কেমন আছেন জানতে চাইলে তিনি জানান, 'তিনদিন আগে যা পরিস্থিতি ছিল, তার থেকে ভাল আছেন। অবস্থা স্থিতিশীল। ওঁর সঙ্গে দেখা করেই এখানে (উচ্চশিক্ষা দফতর) এসেছি। আশা রাখি দ্রুত সুস্থ হয়ে যাবেন।' কালো টাকা সাদা করার মতো মারাত্মক অভিযোগের মুখে জ্যোতিপ্রিয় মল্লিক ষড়যন্ত্র-র দাবি করলেও প্রিয়দর্শিনীর কথায়, 'ওঁর বক্তব্য উনি বলেছেন। আমি তো সরাসরি রাজনীতিতে যুক্ত নই। তবে তদন্ত হোক না, দেখা যাক। ইডি আসলে আগে গ্রেফতার করে, তারপর তদন্ত শুরু করে। তদন্ত হোক।'

তিনি নিজেই শুধু তদন্তের সামনে দাঁড়াতে প্রস্তুত বলেই থামেননি প্রিয়দর্শিনী। জানিয়ে দিয়েছেন, 'লিখিতভাবে বাবা জানিয়ে দিয়েছেন, তিনি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।' প্রসঙ্গত, হাসপাতাল থেকে ছাড়া পেলেই রাজ্যের মন্ত্রীর ইডি হেফাজতের মেয়াদ শুরু হবে আদালতের নির্দেশ অনুসারে। গতকাল সিজিও কমপ্লেক্সে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান, 'একটি মেডিক্যাল ডকুমেন্ট জমা করতে গিয়েছিলাম। যেটা কাল জমা দেওয়া যায়নি। তবে আজ জমা পড়ে গিয়েছে।'

রেশন বন্টন দুর্নীতিতে তাঁরও নাম জড়িয়েছে। ইডির তরফে অভিযোগ উঠেছে, মন্ত্রী-কন্যার অ্যাকাউন্টেও ঢুকেছে টাকা। যা নিয়ে প্রশ্ন করলে প্রিয়দর্শিনীর দাবি, 'ইডি আমাকে এখনও ডাকেনি। তদন্তকারীরা ডাকলে সহযোগিতা করব। ওখানে (সিজিও কমপ্লেক্স) যাব তো ওঁরা (ইডি) ডাকলেই। এখানে (উচ্চশিক্ষা দফতর) স্বেচ্ছায় কাজ করি, তাই ব্যক্তিগত জীবনে কী চলছে তার জন্য লক্ষ লক্ষ ছেলে-মেয়ের ওপর কেন প্রভাব পড়বে। আমাকে রোজই এখানেই পাবেন।'

সামনে উঠে এসেছে শান্তিনিকেতনে বাড়ির কথাও। যা নিয়ে জ্যোতিপ্রিয় কন্যার বক্তব্য, 'বাড়িটি আমাদের পরিবারেরই। অস্বীকার তো করিনি। তবে যা বলা হচ্ছে, তার কতটা সত্যি সেটা তদন্তে সামনে স্পষ্ট হয়ে উঠবে। তাড়াহুড়ো না করে সেই তদন্তেরই অপেক্ষা করছি।'

আরও পড়ুন- কোটি কোটি কালো টাকা সাদা করার ৩ কোম্পানিরই মালিক জ্যোতিপ্রিয়, চাঞ্চল্যকর দাবি ইডির

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget