এক্সপ্লোর

Jyotipriyo Mullick : কোটি কোটি কালো টাকা সাদা করার ৩ কোম্পানিরই মালিক জ্যোতিপ্রিয়, চাঞ্চল্যকর দাবি ইডির

Ration Distribution Scam : ED সূত্রে দাবি করা হচ্ছে, মন্ত্রীর স্ত্রী মণিদীপা, মেয়ে প্রিয়দর্শিনী-সহ অন্তত ১০ জন এই ৩ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam) ইডির নজরে থাকা তিন ভুয়ো কোম্পানির মালিক জ্যোতিপ্রিয় মল্লিকই ! চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় সংস্থা। ইডি (ED) সূত্রে দাবি, শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রীই নন, এই ভুয়ো কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তাঁর স্ত্রী, মেয়ে-সহ অন্তত দশজন। 

শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড ও গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড নামে রেশন দুর্নীতি মামলার তদন্তে প্রথম থেকেই ED'র রেডারে এই তিন ভুয়ো কোম্পানি। এই সংস্থাগুলির মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমান ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick)।

এই প্রেক্ষাপটে, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির কারণ হিসেবে বিস্ফোরক দাবি করা হল ED সূত্রে। বলা হচ্ছে, এই তিন সংস্থা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরই। তবে তিনি একা নন, ED সূত্রে দাবি করা হচ্ছে, মন্ত্রীর স্ত্রী মণিদীপা, মেয়ে প্রিয়দর্শিনী, প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও তাঁর পরিবার, মন্ত্রীর শ্যালক অশোক সেন, বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাস-সহ অন্তত ১০ জন এই ৩ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। 

ED সূত্রে আরও স্পষ্ট করে দাবি করা হয়েছে, খোলা বাজারে রেশন বিক্রি করার টাকা, বাকিবুর রহমানের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গেছে এবং মন্ত্রী সেই টাকা তিন ভুয়ো সংস্থার মাধ্যমে নয়ছয় করেছেন। একইভাবে ২০১৬-১৭ অর্থবর্ষে ৬ কোটি টাকা মন্ত্রীর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ কোটি ৭৯ টাকা জমা পড়েছিল।

রবিবার বেশকিছু নথি নিয়ে CGO কমপ্লেক্সে যান জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। কিন্তু সূত্রের দাবি, তদন্তকারী অফিসার না থাকায়, কিছুক্ষণ পরই বেরিয়ে আসেন তিনি। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারাতে দেখা যায় মন্ত্রীকন্যাকে।

এদিকে, এবার বাকিবুরের আরও সম্পত্তির হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। বাদুড়িয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বিঘার পর বিঘা জমি হুমকি দিয়ে কম টাকায় লিখিয়ে নিয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান। ইতিমধ্যে একাধিক হোটেল, রেস্তোরাঁ, পানশালা, কর্পোরেট অফিস, একাধিক সংস্থা ও দুবাইয়ে জোড়া ফ্ল্যাটের খোঁজ পেয়েছিল ইডি। রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুর রহমানের চোখ কপালে তোলার মতোই সম্পত্তির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- রেশন-দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা 'স্থিতিশীল', খবর হাসপাতাল সূত্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget