এক্সপ্লোর

Jyotopriyo Mullick : মেরুন ডায়েরিতে উল্লেখ 'বালুদা', রেশন দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক, আদালতে দাবি ইডির

ED Raid : রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে ৩ ভুয়ো সংস্থা। এই ৩ সংস্থার মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে, খবর ইডি সূত্রে। ওই ৩ সংস্থায় ৮ কোটি টাকা জমা পড়েছে, খবর ইডি সূত্রে।

প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ইডির জালে জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate) গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রীকে। এর মাঝেই আদালতে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ।

রেশন দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক, আদালতে দাবি ইডির। গত ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি, তাঁর বাড়িতে উদ্ধার হয় একটি মেরুন ডায়েরি। সেই মেরুন ডায়েরিতে 'বালুদা' বলে নাম উল্লেখ ছিল, আদালতে দাবি ইডির (ED)। এদিকে, রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে ৩ ভুয়ো সংস্থা। এই ৩ সংস্থার মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে, খবর ইডি সূত্রে। ওই ৩ সংস্থায় ৮ কোটি টাকা জমা পড়েছে, খবর ইডি সূত্রে।

জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে, খবর সূত্রের। সেই টাকা কোনওদিন ফেরত আসেনি, খবর ইডি সূত্রে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে। বাকিবুর ও মন্ত্রীর পিএকে জিজ্ঞাসাবাদে একাধিক গুরত্বপূর্ণ তথ্য, ইডি সূত্রে খবর। আর সেই তথ্যে ভিত্তিতে জ্য়োতিপ্রিয় মল্লিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ইডি সূত্রে খবর।

তদন্তে অসহযোগিতা করেন মন্ত্রী, বয়ানে একাধিক অসঙ্গতি, ইডি সূত্রে দাবি। যারপরই বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে মন্ত্রীর মোবাইল, ইডি সূত্রে দাবি। পাল্টা এটা বিজেপি ও শুভেন্দু অধিকারির ষড়যন্ত্র, দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের।

ইডি সূত্রে খবর, বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টা তিনেক ধরে স্বাস্থ্যপরীক্ষার পর বনমন্ত্রীকে চিফ মেট্রোপলিট্য়ান্ট ম্য়াজিস্ট্রেটের আদালতে পেশ করা হয় ইডি সূত্রে খবর। এদিকে, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যর গ্রেফতারির সময় ইডির আইনজীবী থাকা ফিরোজ এডুলজিকে স্পেশাল পাবলিক প্রসিকিউটার নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- জ্যোতিপ্রিয়র আগেও রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের হেভিওয়েটদের বাড়িতে হানা, গ্রেফতারও অনেকে, রইল তালিকা

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget