এক্সপ্লোর

Raid : জ্যোতিপ্রিয়র আগেও রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের হেভিওয়েটদের বাড়িতে হানা, গ্রেফতারও অনেকে, রইল তালিকা

Mamata Banerjee : সব মন্ত্রীর বাড়িতে যদি তল্লাশি চালায়, তাহলে সরকারের আর বাকি থাকল কী ? ইডি-র হানা নিয়ে তীব্র কটাক্ষের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।

কলকাতা : রথীন ঘোষ, ফিরহাদ হাকিমের পর এবার জ্যোতিপ্রিয় মল্লিক। ২২ দিনের মধ্যে তৃতীয় কোনও মন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। সব মন্ত্রীর বাড়িতে যদি তল্লাশি চালায়, তাহলে সরকারের আর বাকি থাকল কী ? ইডি-র হানা নিয়ে তীব্র কটাক্ষের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) গলায়। এদিকে, রাজ্য সরকার ও তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরাও। 

তৃণমূলের নেতা-মন্ত্রীরা যখন পুজোর কার্নিভালের প্রস্তুতিতে, তখন আচমকাই সাত সকালে রাজ্য়ের হেভিওয়েটমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি ! সাত-সকালেই তাঁর বাড়িতে হানা দেয় ইডি। সকাল ৬ টা ১০-এ প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ED-র অফিসাররা। সল্টলেকের BC ব্লকে ২৪৪ ও ২৪৫, পাশাপাশি দুটি বাড়ি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick)। দুটি বাড়িই ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ED সূত্রে খবর, মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে চলছে জিজ্ঞাসাবাদ। দ্বাদশীর ভোর থেকে মাঝরাত গড়িয়ে গেলেও জারি রয়েছে জেরা। 

তবে এই প্রথম নয়। রোজভ্যালি কেলেঙ্কারি থেকে নারদকাণ্ড ও স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ড, এর আগে একাধিক মামলায় রাজ্যের মন্ত্রী ও তৃণমূল একাধিক হেভিওয়েট নেতার বাড়িতে হানা ও তাঁদের গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। ২০১৭-র ৩ জানুয়ারি, রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল CBI।

২০২১-এ বিধানসভা ভোট মিটতেই ১৭ মে, নারদকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দুই হেভিওয়েট সদস্য সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে গ্রেফতার করেছিল CBI। গ্রেফতার হয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও। এরপর গত বছর, ২৩ জুলাই, স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালানোর পর, তাঁকে গ্রেফতার করে ED। আর এবার একই পুর নিয়োগ দুর্নীতি ও রেশন বণ্টন দুর্নীতির তদন্তে, এক মাসের মধ্যের রাজ্যের তিন মন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। 

নিয়োগ বা রেশন বণ্টন, যেখানেই দুর্নীতিই হোক না কেন, মাথার উপর প্রভাবশালীর হাত না থাকলে কি, কারও পক্ষে এই বিপুল দুর্নীতি করা সম্ভব ? কিন্তু, সেই মাথারা কারা?
সেই উত্তর কি আদৌ পাওয়া যাবে কোনওদিন ? নাকি তদন্ত, জেরা, জিজ্ঞাসাবাদ ও রাজনৈতিক তরজাতেই বয়ে যাবে সময়। আর রাস্তায় বসে চোখের জল ফেলে যাবেন একাধিক দুর্নীতির ফাঁদে পড়া বঞ্চিতরা ! উত্তর দেবে সময়ই।

আরও পড়ুন- রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত বাকিবুরের সঙ্গে যোগ ! ছবি-অভিযোগে কী বলেছিলেন জ্যোতিপ্রিয় ?

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget