এক্সপ্লোর

Jyotipriyo Mullick : জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা কোথায় ? সঙ্গে একাধিক বিধি নিষেধ, নির্দেশ আদালতের

ED : বিচারপতি দু'পক্ষকেই প্রশ্ন করেন, আপনারা দুই বিভাগের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করছেন না কেন ? এরপরই তর্কে জড়িয়ে পড়েন দুই কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা।

সৌভিক মজুমদার, কলকাতা : রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষা কোথায় হবে ? এ প্রশ্নকে সামনে রেখে টানাপোড়েন চলছিলই। জল গড়িয়েছিল আদালতে (Calcutta High Court)। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আদালতের মধ্যেই তুমুল বিতর্কে জড়াল দুই কেন্দ্রীয় সংস্থা। ED এবং কমান্ড হাসপাতাল। তবে দু'পক্ষের বক্তব্য শোনার পর, আপাতত প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা কমান্ড হাসপাতালেই করানোর নির্দশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।

বৃহস্পতিবার শুনানি শুরু হতেই ED-র আইনজীবী বলেন,  কেন্দ্রের দুই মন্ত্রকের মধ্যে কোনও সমস্যা হলে, তার সমাধানের জন্য কেন্দ্রের কাছে যায়। তবে সেটা সময়সাপেক্ষ বিষয়। ইডির আইনজীবীকে বিচারপতি জিজ্ঞেস করেন, তারা কী চান। উত্তরে ইডি (ED) জানায়, তাদের কিছু বলার নেই। এটা কমান্ড হাসপাতালের (Command Hospital) আবেদন মামলা। বিচারপতি কমান্ড হাসপাতালের আইনজীবীকে জিজ্ঞেস করেন, ওয়ে আউট কী ? কতদিন বাদে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় ?

একদিন অন্তর স্বাস্থ্য পরীক্ষা (Health Examination) করাতে হয় বলে জানায় কমান্ড কর্তৃপক্ষ। পাশাপাশি কমান্ড হাসপাতালের আইনজীবী বলেন, অন্য কেন্দ্রীয় হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষা হতে পারে। এটা (কমান্ড হাসপাতাল) শুধুমাত্র সেনার জন্য। এখানে কোনও সিভিলিয়ানরা ঢুকতে পারে না। একমাত্র রাজ্যপাল আসতে পারেন। তিনি আরও বলেন, এখানে (কমান্ড হাসপাতাল) রাজনৈতিক ব্যক্তিত্ব বা মিডিয়া ঢুকতে পারে না। কল্যাণী AIIMS, ESI, সল্টলেক BSF-সহ অনেক কেন্দ্রীয় হাসপাতাল রয়েছে। নিম্ন আদালতে আমাদের কথা শোনা হয়নি।

ইডির আইনজীবী বলেন, এখানে আদালত রায় দিয়েছে। একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে দূরে নিয়ে যাওয়াটা তাঁদের পক্ষে সমস্যার। পাল্টা সেনা হাসপাতালের তরফে বলা হয়, তারা সমস্ত ফোর্সের চিকিৎসা করেন। অসম রাইফেলসের জওয়ানদের চিকিৎসাও করা হয়। সেইসময় জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার দিন কবে নির্ধারিত হয়েছে, তা জানতে চান বিচারপতি। কমান্ড কর্তৃপক্ষ জানায় শনিবার। 

একথা শুনে বিচারপতি দু'পক্ষকেই প্রশ্ন করেন, আপনারা দুই বিভাগের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করছেন না কেন ? এরপরই তর্কে জড়িয়ে পড়েন দুই কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। ১৬ নভেম্বর পর্যন্ত কমান্ড হাসপাতালেই জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষা করানোর আবেদন জানান ইডির আইনজীবী।

কিন্তু বিরোধিতা করে কমান্ড হাসপাতাল। তারা বলে, না, এটা হবে না। রেলওয়ে হাসপাতাল আছে, ESI আছে। পাল্টা যুক্তি দেয় ইডি। তাদের আইনজীবী বলেন, অভিযুক্ত যদি বলে তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না। ESI উপযুক্ত হাসপাতাল নয়। এরপরই বিচারপতি হস্তক্ষেপ করে, কমান্ড হাসপাতালের আইনজীবীকে বলেন, আপাতত দু'দিন চিকিৎসা করুন। নিম্ন আদালতে আপনাদের আবেদন বিচারাধীন। এছাড়া যাতে কোনও সিভিলিয়ান কমান্ড হাসপাতালে ঢুকতে না পারে, তা দেখার জন্য পুলিশকে নজর রাখার নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন- রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপে ব্যবহার ! মানব পাচারের তদন্তে চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র হাতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget