এক্সপ্লোর

TMC News: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূল সাংসদ, বেসুরো হয়ে মুখ খোলার পরই, জল্পনা তুঙ্গে

Kakoli Ghosh Dastidar Gets Central Security: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কাকলি ঘোষ দস্তিদার। ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র। জল্পনা তুঙ্গে।

কলকাতা: রাজ্যে পালাবদল ঘটার পর থেকে তৃণমূল নেতৃত্বের নিরাপত্তায় কাটছাঁট চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কাটছাঁট করা হয়েছে। নিরাপত্তা, কনভয়ে কাটছাঁট হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমেরও। কিন্তু ঠিক উল্টোটা ঘটল দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে। কেন্দ্রীয় সুরক্ষা পেলেন তিনি। তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র। (Kakoli Ghosh Dastidar Gets Central Security)

রাজ্যে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর তৃণমূলের অন্দরেও একাধিক পরিবর্তন ঘটেছে। সম্প্রতি লোকসভার মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরিয়ে দিয়েছে তৃণমূল। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উষ্মাও প্রকাশ করেছিলেন কাকলি। তাৎপর্যপূর্ণ ভাবে তার পরই কেন্দ্রীয় সুরক্ষা পেলেন কাকলি। কেন কেন্দ্রীয় সুরক্ষা পেলেন কাকলি, তার সঠিক উত্তর এখনও জানা যায়নি। তবে বিজেপি-র রাজু বন্দ্যোপাধ্য়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর দাবি, দলের মধ্যেই হয়ত 'থ্রেট' থাকতে পারে। সেই আশঙ্কা থেকেই কাকলিকে নিরাপত্তা দিয়ে থাকতে পারে কেন্দ্র। (TMC News)

আরও পড়ুন: ‘ককরোচ জনতা পার্টি’তে যোগ দেওয়ার হিড়িক, ভবিষ্যৎ পরিকল্পনা কী, জানালেন প্রতিষ্ঠাতা

সোমবার থেকে কাকলিকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। মধ্যমগ্রামে কাকলির বাড়িতে দেখতে পাওয়া যায় CISF জওয়ানদের। এমনকি বিকেলে যখন মধ্যমগ্রাম বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে যখন বৈঠক করতে যান তিনি, সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা ছিল তাঁর সঙ্গে। কাকলি এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে রাজ্য বিজেপি-র সহ-সভাপতি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোনও ধরনের হুমকি বা অন্য কোনও সম্ভাবনা থাকলে কেন্দ্র নিরাপত্তা দিয়ে থাকে। 

আরও পড়ুন: পথকুকুরদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, হিংস্র, ক্ষিপ্তদের নিষ্কৃতিমৃত্যুতে অনুমতি, বদলাল না আগের নির্দেশ

আরও এককদম এগিয়ে বিজেপি-র রাজ্য সহ-সভাপতি রাজু বলেন, "ওঁর দলের থেকেই থ্রেট। কারণ সবথেকে বেশি খুন হয়েছে, তৃণমূলের আগের সরকারের ছিল... বিধায়ক খুন হয়ে যাচ্ছেন, কাউন্সিলররা মুড়ি-মুড়কির মতো খুন হয়ে যাচ্ছেন, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান ছেড়ে দিন...সব  প্রকাশ্য দিবালোকে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে তৃণমূলের গুন্ডারা। কোনও থ্রেট থাকলে কেন্দ্রীয় সংস্থার কাছে খবর থাকে। তিনি সাংসদ। কেন্দ্রীয় নিরাপত্তা পেতেই পারে। কেন্দ্র যদি মনে করে কাউকে নিরাপত্তা দেবে, দিতেই পারে।"

তবে কাকলির কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সম্প্রতি লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাকলিকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনা হয় ওই পদে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় উষ্মা প্রকাশ করেছিলেন কাকলি। লিখেছিলেন, '৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথচলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম'। পদ হারিয়ে কাকলি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বলেই মনে করছিলেন সকলে। সেই আবহেই তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget