এক্সপ্লোর

Abhijeet Dipke: ‘ককরোচ জনতা পার্টি’তে যোগ দেওয়ার হিড়িক, ভবিষ্যৎ পরিকল্পনা কী, জানালেন প্রতিষ্ঠাতা

Cockroach Janta Party: ভারতে নতুন 'রাজনৈতিক' দল ককরোচ জনতা পার্টি বা CJP-র সূচনা হল। প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন।

নয়াদিল্লি: দেশে বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা নিয়ে সরব অনেকেই। খাতায়কলমে রাজনৈতিক দল না হলেও, রাজনৈতিক আন্দোলনের অন্তত সূচনা হল দেশে। মূলত অনলাইন মাধ্যমে সীমাবদ্ধ হলেও, ব্যঙ্গধর্মী Cockroach Janta Party সাড়া ফেলে দিয়েছে। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ৭০০০০ মানুষ তাদের সদস্যতা গ্রহণ করেছে। আর এই আন্দোলনের নেপথ্যে রয়েছেন ৩০ বছরের এক যুবক। (Cockroach Janta Party)

গত ১৬ মে Cockroach Janta Party বা CJP-র সূচনা করেন অভিজিৎ ডিপকে নামের এক যুবক। মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ একটি Google Form পোস্ট করেন তিনি। Cockroach Janta Party-তে যোগ দিতে আহ্বান জানান সকলকে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৫০০০ জন নাম নথিভুক্ত করেন। সেই থেকে যত সময় এগিয়েছে, হু হু করে Cockroach Janta Party-র সদস্যসংখ্যা বেড়েছে। তৃণমূলের দুই সাংসদ, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদও CJP-তে যোগ দিয়েছেন। (Abhijeet Dipke)

ককরোচ জনতা পার্টির সূচনা

বিতর্কের সূচনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর একটি মন্তব্যকে ঘিরে। একটি মামলার শুনানি চলাকালীন তিনি বেকার ছেলেমেয়েদের ‘আরশোলা’, ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেন বলে অভিযোগ। সেই নিয়ে বিতর্ক চরমে উঠলে নিজের মন্তব্যের ব্য়াখ্য়াও দেন CJI সূর্যকান্ত। অভিযোগ ওঠে, বেকার ছেলেমেয়েরা যখন কিছু করতে পারে না, সাংবাদিকতা, RTI-এর মতো সমাজসেবামূলক এবং আইনের পেশায় প্রবেশ করে বলেও মন্তব্য করেন তিনি। সেই নিয়ে বিতর্ক চরমে উঠলে CJI সূর্যকান্ত জানান, তাঁর মৌখিক পর্যবেক্ষণের ভুল ব্য়াখ্যা হচ্ছে। দেশের যুবসমাজকে দেখে তাঁকে অনুপ্রেরণাই জোগান।

তত ক্ষণে যদিও আলোড়ন শুরু হয়ে গিয়েছে চারিদিকে। সেই আবহেই Cockroach Janta Party-র সূচনা করেন অভিজিৎ। মূলত ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন হিসেবেই CJP-কে তুলে ধরেন তিনি। তবে গত কয়েকদিনে নির্বাচনী প্রতীকচিহ্ন থেকে পাঁচ দফার ইস্তেহারও প্রকাশ করা হয়েছে। মূলত কম বয়সি ছেলেমেয়ে, Gen-Zরা ভিড় জমাতে শুরু করেছেন। তবে সব বয়সের মানুষের তরফেই ভাল সাড়া মিলেছে। আগামীতে Gen-Zদের নিয়ে সম্মেলন আয়োজন থেকে আরও বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে Cockroach Janta Party.তবে সরাসরি রাজনীতিতে প্রবেশ করে কি না, দল হিসেবে নাম নথিভুক্ত করে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। অনেকের মতে, Cockroach Janta Party একটি ডিজিটাল আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: নতুন রাজনৈতিক দলের সূচনা ভারতে, শুরুতেই যোগ দিলেন তৃণমূলের দুই হাই-প্রোফাইল সাংসদ, এল ৫ দফার

প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে কে?

কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম গড়ার ভাবনা এল কোথা থেকে? আমেরিকার বস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর স্তরে পাঠরত অভিজিৎ জানান, দেশের যুবসমাজের ভাবনা, তাঁদের প্রতিবাদ তুলে ধরতেই নতুন প্ল্যাটফর্ম গড়ার ভাবনা মাথায় আসে তাঁর। The Hindu-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “সম্মানীয় প্রধান বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে অল্পবয়সি ছেলেমেয়েদের প্রতিবাদী স্বরই তুলে ধরে Cockroach Janta Party. প্রধান বিচারপতি সংবিধান, বাক স্বাধীনতার রক্ষক। তাঁর থেকে এমন মন্তব্য কাম্য নয়। অল্পবয়সি ছেলেমেয়েরা সমালোচনা করলে, এভাবে ছোট করা যায় না তাঁদের।”

অভিজিৎ জানিয়েছেন, তাঁরা করদাতাদের টাকায় কিছু করতে আসেননি। তাঁরা প্রশ্ন করতে এসেছেন। সিস্টেম যাঁদের কথা মনে রাখে না, তাঁদের কথা তুলে ধরা হবে। দুই বন্ধুর সঙ্গে মিলে, AI ব্যবহার করে ওয়েবসাইটও খুলে ফেলেছেন অভিজিৎ। Cockroach Janta Party-কে তিনি ‘ধর্মনিরপেক্ষ’, ‘সমাজতান্ত্রিক’, ‘গণতান্ত্রিক’, ‘জাতি বিদ্বেষ বর্জিত’ একটি সংগঠন হিসেবে তুলে ধরেছেন। জানিয়েছেন, মহাত্মা গাঁধী, বাবাসাহেব আম্বেডকর এবং জওহরলাল নেহরুর আদর্শ অনুসরণ করে চলবে সংগঠনটি।  একসময় আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া শাখার সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ।

CJP-র ইস্তেহার

ইতিমধ্যে পাঁচ দফার একটি ইস্তেহারও প্রকাশ করেছে Cockroach Janta Party. তাদের দাবি পরিষ্কার—

১) আসনসংখ্যা না বাড়িয়েই সংসদে মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণের দাবি রয়েছে। 

২) দলবদল করা বিধায়ক এবং সাংসদরা যাতে দলবদলের পরই নির্বাচনে অংশ নিতে না পারেন, তার জন্য ২০ বছরের নিষেধাজ্ঞার কথা রয়েছে।

৩) বিচারপতিরা অবসরের পর যাতে রাজ্যসভায় জায়গা না পান, উল্লেখ রয়েছে তারও।

৪) বৈধ ভোটারের নাম মোছা হলে মুখ্য নির্বাচনী আধিকারিককে গ্রেফতার করার কথা রয়েছে।

৫) CBSE-তে নম্বর পুনর্মূল্যায়নে ইচ্ছে মতো টাকা নেওয়া যাবে না, NEET প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। 

CJP-তে যোগদানের শর্তাবলী

Cockroach Janta Party-তে যোগদানের শর্ত হল, বেকার ও অলস হতে হবে। নিয়মিত অনলাইন উপস্থিতি জরুরি। পেশাদারের মতো অভিযোগ-অনুযোগ জানাতে জানতে হবে। 

আরও পড়ুন: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও

ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন আসলে কী

ভারতে এই ধরনের ব্য়ঙ্গধর্মী সংগঠন এই প্রথম তৈরি হলেও, আমেরিকায় ছয়ের দশকেই এই রীতির সূচনা। হান্টার টমসনের নেতৃত্বে সেখানে Freak Power Movement-এর সূচনা হয়। সমাজকর্মী অ্যাবি হফম্যান এবং জেরি রুবিন তৈরি করেন Youth International Party তথা Yippies-এর। ব্রিটেনে আটের দশকে তৈরি হয় Official Moster Raving Loony Party-র, যারা মূলধারার রাজনৈতিক দলগুলির দুর্নীতি, অনাচার নিয়ে সরব ছিল। অদ্ভুত দাবিদাওয়া নিয়ে নিজেদের ইস্তেহারও প্রকাশ করত। ওই একই সময়ে পোল্যান্ডে Orange Alternative-এর সূচনা ঘটে। রাষ্ট্রের বিরুদ্ধে ব্যঙ্গধর্মী নাটক মঞ্চস্থ করত তারা। বছর ২০-২৫ আগে সুইডেনে Pirate Party-র সূচনা হয়, যা ইন্টারনেটে মানুষজনের মতামতকে গুরুত্ব দিতে শুরু করে। সরকার বিরোধী অবস্থান, নেটদুনিয়ার অধিকার, গোপনীয়তা রক্ষার অধিকার, নাগরিক অধিকার নিয়েও সরব হয় তারা।

CJP-র ভবিষ্যৎ পরিকল্পনা

অভিজিৎ জানিয়েছেন, সিস্টেমকে প্রশ্ন করা থেকে বিরত থাকলে চলবে না। তাঁর মতে, আরশোলা সহিষ্ণুতারও প্রতীক। নেহাত রসিকতা করতে আসেননি, বরং সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে, যুবসমাজকে খুঁটিনাটি সম্পর্কে অবহিত করতে, সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে উৎসাহ জোগানোই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন অভিজিৎ। আন্না হাজারের নেতৃত্বে ‘India Against Corruption’ আন্দোলন গড়ে উঠেছিল একসময়। সেই আন্দোলন থেকেই উত্থান অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির। যদিও পরবর্তী সেই কেজরিওয়ালের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে। তাহলে কি  Cockroach Janta Party-ও আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? অভিজিৎ জানিয়েছেন, এখনই সেটা বলার সময় আসেনি। আগে সকলকে সংঘবদ্ধ করতে হবে। তাঁর মতে, সময়ের সঙ্গে রাজনীতিও বদলাচ্ছে। জনমত তৈরিতে সোশ্য়াল মিডিয়া নির্ণায়কের ভূমিকা পালন করছে। তাই অনলাইনই প্ল্যাটফর্ম তৈরির ভাবনাই মাথায় আসে তাঁর। কোনও রাজনৈতিক দলের সঙ্গে হাত মেলানোর কোনও পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন। তবে ভবিষ্যতে যদি সক্রিয় রাজনীতিতে অংশ নেনও, তাহলেও  Cockroach Janta Party নামটি পাল্টানো হবে না বলে The Feferal-কে জানিয়েছেন অভিজিৎ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের
Nandan Nilekani : আধারের রূপকার এবার প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কারক, কে এই নন্দন নিলেকনি ?
আধারের রূপকার এবার প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কারক, কে এই নন্দন নিলেকনি ?
ABP Ananda Top 10,26 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,26 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
NEET Protest In Kolkata: কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
Advertisement

ভিডিও

BJP News : BJP News : প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের
PM Narendra Modi:
Chok Bhanga 6ta: ধর্মতলায় নিট-বিক্ষোভে অশান্তির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ
CJP Protest: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার ১৪; ধৃত ১৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget