এক্সপ্লোর

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

Tarapith: দুই দেশের মধ্যে সংঘাত থামার প্রার্থনা নিয়ে বীরভূমের তারাপীঠে পুজো দিলেন রাশিয়া ও ইউক্রেনের বাসিন্দারা। সবার প্রার্থনা একটাই - দ্রুত থামুক যুদ্ধ, ফিরুক শান্তি।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : দুই দেশের যুদ্ধের মধ্যেও রাশিয়া এবং ইউক্রেনের সনাতনীরা পুজো দিতে এলেন তারাপীঠে। মায়ের কাছে পুজো দিয়ে তাঁদের আশা, তাড়াতাড়ি যুদ্ধ থেমে যাবে। দীর্ঘ চার বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। তার মধ্যেই দুই দেশের সনাতনীরা কালীপুজোর দিন তারাপীঠে মা তারার কাছে এলেন পুজো দিতে, যাতে তাড়াতাড়ি যুদ্ধ থেমে যায়। রবিবার দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর দিনে ১৫ জনের একটি দল তারাপীঠে আসেন পুজো দিতে। অন্যান্য সাধারণ দর্শনার্থীদের মতোই লাইনে দাঁড়িয়ে তাঁরা মায়ের কাছে পুজো দেন। ভক্তি ভরে পুজো দিয়ে মাথায় তিলক কেটে তারা বাইরে আসেন। তাঁদের মধ্যে রাশিয়ার বাসিন্দা অজয় গিরি জানান, তাঁরা মায়ের কাছে পুজো দিতে এসেছিলেন। রাশিয়া এবং ইউক্রেন থেকে এসেছেন এই পুণ্যার্থীরা। মূলত তাঁরা সনাতনী। মা কালী শক্তির প্রতীক। যাতে দুই দেশের মধ্যে যুদ্ধ থেমে যায়, তার জন্য প্রার্থনা করতেই পুজো দিতে এসেছিলেন তাঁরা। 

যুদ্ধক্ষেত্রে ঘোর শত্রুতা, কিন্তু আধ্যাত্মিকতার সুতোয় তাঁরা ধরা দিলেন মায়ের কাছে বীরভূমের তারাপীঠে। দুই দেশের মধ্যে সংঘাত থামার প্রার্থনা নিয়ে বীরভূমের তারাপীঠে পুজো দিলেন রাশিয়া ও ইউক্রেনের বাসিন্দারা। সবার প্রার্থনা একটাই - দ্রুত থামুক যুদ্ধ, ফিরুক শান্তি। রাশিয়ার বাসিন্দা অজয় গিরি জানিয়েছেন, 'আমি রাশিয়া থেকে এসেছি। আমরা সবাই রাশিয়া থেকে এসেছি। অনেকে ইউক্রেন থেকেও এসেছেন। কিন্তু, যুদ্ধ নয়, প্রার্থনা করতে এসেছে। আমরা সনাতনী।' 

আক্রমণ, পাল্টা আক্রমণ, ড্রোন হামলা, রক্তক্ষয়ী লড়াই - স্কুলে, হাসপাতালে বোমা, নিরীহ নাগরিকদের মৃত্যু। গত সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছেই। এই আবহে, যুদ্ধ থামার প্রার্থনা নিয়ে রবিবার তারাপীঠে মায়ের কাছে পুজো দিল রাশিয়া ও ইউক্রেন থেকে আসা ১৫ জনের এই দল। রাশিয়ার বাসিন্দা অজয় গিরির কথায়, 'আমরা মা শক্তি মহাদেবে বিশ্বাসী, কর্ম-ধর্মে বিশ্বাসী। জয় মা তারা। আমরা প্রার্থনা করেছি, আমরা আশা রাখি।' 

দীপাবলি মানেই আলোর উৎসব। ঘরে ঘরে জ্বলে ওঠে দীপের আলো। অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির আরাধনা। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী। আর সেই শক্তির আরাধনায় মেতে ওঠে আপামর বাঙালি। রাজ্যজুড়ে চলছে শক্তিরূপী দেবীর আরাধনার আয়োজন৷ দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, লেক কালীবাড়ি থেকে ফিরিঙ্গি কালীবাড়ি... কলকাতা সহ রাজ্য়ের বিভিন্ন কালীতীর্থে চলছে শক্তির আরাধনা। মন্দিরে মন্দিরে হচ্ছে পুজো পাঠ, যজ্ঞ, আরতি। সন্ধে নামতেই মাকে দেখতে ভক্তদের ভিড়। মায়ের আরাধনার পাশাপাশি আলোর উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য়। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Dumdum News: পুর-প্রশাসকের ঘরে ঢুকে হম্বিতম্বির অভিযোগ, ভেঙেছে পুরসভার বিল্ডিংয়ের কাচ, দমদমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল
পুর-প্রশাসকের ঘরে ঢুকে হম্বিতম্বির অভিযোগ, ভেঙেছে পুরসভার বিল্ডিংয়ের কাচ, দমদমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল
West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে NIA জিজ্ঞাসাবাদ
মোথাবাড়িকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে NIA জিজ্ঞাসাবাদ
CM Suvendu Adhikari: “আমি কথা দিচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে… অ্যাকাউন্টে..”, ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী, কারা পাবেন এই টাকা ?
“আমি কথা দিচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে… অ্যাকাউন্টে..”, ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী, কারা পাবেন এই টাকা ?
Birbhum News: ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
Advertisement

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget