এক্সপ্লোর

TMC 21 July: কালীঘাট তৃণমূলের ২১ জুলাই কোথায় হবে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কলকাতার কোন জায়গায়?

এইসব জায়গায় সভার অনুমতি দিলে শহর অবরুদ্ধ হয়ে পড়বে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর।

কলকাতা: এতদিন মমতা বন্দোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক কর্মসূচি ছিল ২১ জুলাইয়ের শহিদ দিবস। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কালীঘাট-তৃণমূল কোথায় শহিদ স্মরণের অনুষ্ঠান করবে এর জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এবার সেখানে বড় রায় দিল আদালত।    

'কালীঘাট তৃণমূলের ২১ জুলাই হবে বিড়লা তারামণ্ডলের সামনে', শর্ত বেঁধে দিয়ে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভিক্টোরিয়া হাউস, এসপ্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে সভার অনুমতি দিল না আদালত। এইসব জায়গায় সভার অনুমতি দিলে শহর অবরুদ্ধ হয়ে পড়বে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর।                  

আরও পড়ুন, 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন

এদিন আদালত জানিয়ে দেয়, সর্বাধিক ২৫০০ হাজার কর্মী -সমর্থক নিয়ে পালন করতে হবে শহিদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা দেখবে পুলিশ। বেলা ১২ টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত কর্মসূচি করা যাবে, জানাল কলকাতা হাইকোর্ট। 

নির্দেশে আর কী কী বলা হয়েছে? 

বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ২০ জন স্বেচ্ছা সেবকের নাম  ১৮ জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে। নির্ধারিত রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায় সেটা নিশ্চিত করতে হবে কালীঘাট তৃণমূল এবং পুলিশকে। ২১ জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ত। হাইকোর্টের কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে যেত, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর।                                   

যদি আগে পুলিশ ৫০ হাজার লোক সামলাত, আর এখন তারা পারছেন না কেন ? সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আদালতের অনুমতি নিয়ে আমরা বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিল করেছি. মহিলাদের পর্যন্ত মারধর করা হয়েছে, আদালতে মন্তব্য বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।                                                                                         

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC 21 July: কালীঘাট তৃণমূলের ২১ জুলাই কোথায় হবে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কলকাতার কোন জায়গায়?
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই কোথায় হবে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কলকাতার কোন জায়গায়?
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
Madan Mitra News : 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর' কালীঘাট-তৃণমূল ছেড়েই মমতা-শিবির নিয়ে বিস্ফোরক মদন
কালীঘাট তৃণমূল কেন ছাড়লেন মদন মিত্র ? কারণ সেই অভিষেকই ? স্পষ্ট করে দিলেন সবটাই
West Bengal News Today Live Updates: তৃণমূলের সব পদ ছাড়লেন মদন মিত্র, সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছলেন কামারহাটির বিধায়ক
তৃণমূলের সব পদ ছাড়লেন মদন মিত্র, সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছলেন কামারহাটির বিধায়ক
Advertisement

ভিডিও

TMC 21 July: ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের অনুমতি পাচ্ছে না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget