এক্সপ্লোর

TMC On Delimitation: "BJP-কে সুবিধা পাইয়ে দিতেই ডিলিমিটেশন ", এক সুরে অভিযোগ 'কালীঘাট তৃণমূল' থেকে 'ঋতব্রত তৃণমূলে'র

Kalighat TMC Ritabrata TMC On BJP : বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই ডিলিমিটেশন, এক সুরে অভিযোগ 'কালীঘাট তৃণমূল' থেকে 'ঋতব্রত তৃণমূলে'র। চোরে চোরে মাসতুতো ভাই বলে খোঁচা দিয়েছে বিজেপি।

অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্য, কলকাতা: বুধবার পর্যন্ত কলকাতা পুরসভায় চলবে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই ডিলিমিটেশন, এক সুরে অভিযোগ 'কালীঘাট তৃণমূল' থেকে 'ঋতব্রত তৃণমূলে'র। চোরে চোরে মাসতুতো ভাই বলে খোঁচা দিয়েছে বিজেপি।

আরও পড়ুন, নিউ ফরাক্কা লাইনে নতুন করে ফেলা হচ্ছে স্টোন চিপস্, কখন থেকে চালু হবে প্যাসেঞ্জার ট্রেন ?

('কালীঘাট-তৃণমূল') প্রাক্তন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, জনসংখ্যা অনুযায়ী কি এটা ভাগ হয়েছে? এক একটা ওয়ার্ডের দেখা যাচ্ছে অনেক বেশি করে দেওয়া হয়েছে, এক একটা ওয়ার্ডে অনেক কম ভোটার রয়েছে।'('ঋতব্রত-তৃণমূল') বিধায়ক জাভেদ খান বলেন, কোনও কোনও ওয়ার্ডে ৩৫ হাজার ভোটার থাকে আর আমাদের ওয়ার্ডে ১৪ হাজার-১৫ হাজার থাকবে, এটা বাঞ্ছনীয় নয়। পুনর্বিন্যাসে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০৯। যোগ হচ্ছে নতুন ওয়ার্ড, বদলাচ্ছে সীমানা। আর সেই ডিলিমিটেশন ঘিরেই পুরসভায় শুরু হল অভিযোগ-আপত্তির শুনানি।কিন্তু প্রথম দিনেই দেখা গেল ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগ জানাতে পুরসভায় একদিকে যেমন হাজির হলেন কালীঘাট-তৃণমূলের প্রতিনিধিরা, অন্যদিকে দেখা গেল ঋতব্রত তৃণমূলের প্রতিনিধিদেরও। 


TMC On Delimitation:

রাজনৈতিক অবস্থানে দুই বিন্দুতে থাকলেও ডিলিমিটেশন নিয়ে অভিযোগের জায়গায় কার্যত একই সুর শোনা গেল দুই শিবিরের। তাদের অভিযোগ—যে পদ্ধতিতে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে, তা আইনসম্মত নয়। শুধু অভিযোগ নয়, সমাধানের পথও বাতলে দিয়েছেন তাঁরা। কালীঘাট-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, পুরসভা এলাকায় তাড়াহুড়ো করে করতে যাচ্ছেন। এটা সম্ভবত বিজেপির চাপে হচ্ছে, বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য হচ্ছে। ডিলিমিটেশনের একটা কায়দা কানুন এরা করেছেন। আমাদের প্রতিনিধিরা যে যে পয়েন্টে প্রশ্ন করেছেন বা ক্লারিফিকেশন চেয়েছেন, তার সদুত্তর দেওয়ার জায়গায় কিন্তু এখানকার অফিসাররা নেই।'

 কোন এলাকার সঙ্গে কোন এলাকা যুক্ত হচ্ছে? কোথায় বদলাচ্ছে ওয়ার্ডের সীমানা? সীমানা নির্ধারণের পিছনে যুক্তিই বা কী? এই প্রশ্নগুলির উত্তর ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে খতিয়ে দেখার দাবি উঠেছে। ('ঋতব্রত-তৃণমূল') বিধায়ক জাভেদ খান বলেন,'অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেখা যাচ্ছে কর্পোরেশন নিজের ইচ্ছেমতো আমার ভেঙে অন্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অন্যের ভেঙে আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক কারণে করা হচ্ছে, যাতে বিজেপি অ্যাডভান্টেজ পায়।'বিজেপি বিধায়ক ও শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, চোরে চোরে মাসতুতো ভাই। তবে এই শুনানি শুধু রাজনৈতিক দলগুলির জন্য নয়। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সাধারণ মানুষের কোনও অভিযোগ থাকলেও তা জানানো যাবে। পাশাপাশি এবিষয়ে দেওয়া যাবে পরামর্শও। ৩ সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়া অভিযোগ নিয়ে ৯ সেপ্টেম্বর, অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত চলবে শুনানি।

Advertisement

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Advertisement

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget