এক্সপ্লোর

Kalpataru Utsav 2025: নতুন বছরে জমজমাট বেলুড়মঠ, আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ..

Kalpataru Utsav 2025 Belur Math : নতুন বছরের প্রথম দিনে ভক্তদের ভিড় বেলুড়মঠে

ভাস্কর ঘোষ, হাওড়া: নতুন বছরে জমজমাট বেলুড়মঠ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম। আজকের দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মেতে উঠেছে ভক্ত সহ অসংখ্য সাধারণ মানুষ।

এদিন দক্ষিণেশ্বর, মায়ের বাড়ি তো বটেই  বেলুড়মঠে প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির অসংখ্য মানুষ। কেউ এসেছে সপরিবারে, কেউবা একা বা বন্ধুর সাথে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুড় মঠ চত্বরে, গঙ্গার পাড়ে চুটিয়ে আড্ডা এবং প্রসাদগ্রহণ । সব মিলিয়ে বছরের প্রথম দিনের বেলুড় মঠের চিত্রটা একটু অন্যরকম।

কাশীপুর-দক্ষিণেশ্বর-কামারপুকুরে নতুন বছরের প্রথম দিন মহাসমারোহে পালিত হল কল্পতরু উৎসব।প্রতিবারের মতো এবারও শ্রদ্ধায়, ভক্তিতে, পূজানুষ্ঠানে কল্পতরু উৎসব ঘিরে আনন্দমমুখর কাশীপুর উদ্যানবাটী।  কল্পতরু৷ যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। 

রামকৃষ্ণের গৃহী ভক্তদের কথায়, সেদিন ঠাকুর ছিলেন কল্পতরু। আর সন্ন্য়াসী ভক্তরা বলেন, সেদিন অভয় প্রদান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। এদিন, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে মঙ্গলারতি বা দীপারতি দিয়ে সূচনা হয় উৎসবের। ভোর থেকে ভিড় করেন ভক্তরা। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের লীলাভূমি, কর্মভূমি। মূল মন্দির চত্বরের উল্টোদিকে কুঠিবাড়ি। এখানে একসময় থাকতেন শ্রীরামকৃষ্ণের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়। পরে ১৮৫৫ থেকে ১৮৭১ সাল পর্যন্ত মা চন্দ্রমণি দেবীর সঙ্গে থাকতেন শ্রীরামকৃষ্ণ। রানি রাসমণি, তাঁর জামাই মথুরবাবুর কুঠিবাড়িতে যাতায়াত ছিল। এখানে শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখতে ভিড় করেন ভক্তরা। 

আরও পড়ুন, নতুন বছরে উপচে পড়া ভিড় তারাপীঠে, ভোর থেকেই মায়ের মন্দিরে পুজো শুরু..

ভাইপো অক্ষয়ের মৃৃত্যুর পর, মূল মন্দিরের একটি ঘরেই থাকতে শুরু করেন শ্রীরামকৃষ্ণ। সেটি তাঁর বাসকক্ষ বলে পরিচিত। শ্রীরামকৃষ্ণের শয্যা ও ব্যবহৃত সামগ্রী দর্শন করতে এখানে আসেন পুণ্যার্থীরা। বছরের প্রথম দিন ভবতারিণীর কাছে পুজো। কল্পতরু উৎসব পালিত হল শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরেও।  উৎসব উপলক্ষ্যে এদিন সেখানেও ঢল নামে ভক্তদের। ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় উৎসবের ।সারাদিন ধরে চলে পুজোপাঠ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget