এক্সপ্লোর

Kalyan Banerjee: 'বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুঠ করবে', আসন্ন পুরভোট নিয়ে কী বলছেন কল্যাণ ?

Kolkata Howrah Municipality Election: কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুঠ করবে। লুঠ করার জন্য ভাল ভাল এমপি- দের হাতে দায়িত্ব দিচ্ছে।'

কলকাতা : চলতি বছর শেষের দিকেই হতে পারে পুরসভার ভোট। আর তাই নিয়ে কোমর বেঁধেছে বিজেপি। কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া পুরসভার নির্বাচনও হতে চলেছে বলে জানা গিয়েছে। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর, এবার বিজেপির নজরে কলকাতা পুরসভা। সোমবারই কলকাতা পুরসভার ভোটের জন্য় কমিটি তৈরি করে তার ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২০৯টি করা হচ্ছে। এবারের পুরভোটে একা লড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার। হাওড়া পুরসভার নির্বাচনের জন্য় ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্য়সভার সাংসদ রাহুল সিন্হাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয়কুমার সিং-কে। 

পুরসভা ভোট নিয়ে বিজেপির তৎপরতা এবং এই দায়িত্ব ভাগাভাগি প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুঠ করবে। আর লুঠ করার জন্য ভাল ভাল এমপি- দের হাতে দায়িত্ব দিচ্ছে, যারা ভালভাবে লুঠ করতে পারে। নভেম্বর পর্যন্ত অনেক কিছুই হবে পশ্চিমবঙ্গে। দেখতে থাকুন কী হয়।' 

আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত পৌঁছতে পারব : সুকান্ত মজুমদার 

আসন্ন পুরভোটে বিজেপির একা লড়ার ইঙ্গিত দিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, 'আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনও শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার ২০৯টা সিট হয়েছে। আমরা তো আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত আমরা পৌঁছতে পারব।' 

নভেম্বরেই হতে পারে কলকাতা পুরসভার ভোট। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কলকাতার পাশাপাশি পুরভোট হবে হাওড়াতেও। নতুন ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। ২০২৬-এর সংশোধনের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। হাওড়া পুরসভাতে ওয়ার্ড সংখ্য়া ৫০ থেকে বেড়ে হয়েছে ৬৮ করা হচ্ছে। কলকাতা ও হাওড়া দুই পুর এলাকা মিলিয়ে মোট ৮৩টি ওয়ার্ড বৃদ্ধি করা হয়েছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget