এক্সপ্লোর

Kalyani Blast: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কল্যাণী, ঝলসে মৃত্যু একাধিকের, তুমুল চাঞ্চল্য এলাকায়

Kalyani Firecracker Blast: বিস্ফোরণস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। বিস্ফোরণের পর জনবহুল এলাকায় আতঙ্ক।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চারদিকে ধোঁয়া, পুড়ে ছাই হয়ে গেছে, তার মধ্যে থেকেই বের করা হচ্ছে একের পর এক ঝলসানো মৃতদেহ। বৃহস্পতিবার কল্যাণীর রথতলার এক বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে ঝলসে মৃতের সংখ্যা বেড়ে ৪। এদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা। বিস্ফোরণস্থলে পৌঁছেছেন রানাঘাট পুলিশ জেলার  SP ও কল্যাণী থানার পুলিশ। পৌঁছেছে দমকলও। বিস্ফোরণের পর জনবহুল এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা বাজি কারখানাটিই উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। 

প্রসঙ্গত, পরপর কয়েক বছর ধরে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে বাংলা। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল। 

২০২৪-এর পয়লা নভেম্বর, আলোর উৎসবের মধ্যেই উলুবেড়িয়ায় মজুত বাজিতে বিস্ফোরণে ২শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়। 

গতবছরের ২০ মার্চ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় ৩ জনের। ওই বছরই ১৬ মে, পূর্ব মেদিনীপুরের এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়েছিল ১১টি প্রাণ।

আরও পড়ুন, এবার আরও বিপাকে বাংলাদেশ? ইউনূসের দেশে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ আমেরিকার

কিন্তু, তার থেকে প্রশাসন শিক্ষা নেয়নি, সেটা স্পষ্ট হয়ে যায় এক সপ্তাহের মধ্যেই। ওই বছর ২২ মে, দক্ষিণ ২৪ পরগনার বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকা-সহ ৩ জনের। 

খাদিকুল ও বজবজের রেশ কাটার মধ্যেই, গতবছর ২৮ অগাস্ট, ফের বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ কাঁপিয়ে দেয়, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরকে। মৃত্যু হয় ৯ জনের। 

এর আগে উৎসবের মরসুমে চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ঝলসে গিয়েছিলেন মহিলা-সহ ৩জন। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মৃত্যু হয়েছিল একজনের। পুলিশ সূত্রে দাবি, বাজি কারখানার লাইসেন্স ছিল। তারপরও এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে, তবে কি নিয়ম মানা হয়নি? মজুত বাজিতে বিস্ফোরণ নাকি বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা

ভিডিও

Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget