এক্সপ্লোর

Kamduni Case : এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা ? 'তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল...'

West Bengal BJP : নির্যাতিতার পরিবারের সঙ্গে সল্টলেকে বিজেপি দফতরে আসেন কামদুনির আন্দোলনকারী টুম্পা কয়ালও। 

শিবাশিস মৌলিক ও দীপক ঘোষ, কামদুনি : আর জি কর-এর পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা ? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত। সোমবার সল্টলেকে বিজেপি দফতরে গিয়ে শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখা করলেন কামদুনির নির্যাতিতার মা ও ভাই। আগামী সোমবার জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরই খুলেছে আর জি কর ফাইলস। সাসপেন্ড করা হয়েছে ৩ IPS অফিসার - বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্য়ায় ও অভিষেক গুপ্তকে। এবার কি 'কামদুনি ফাইলস' খোলার পালা ? সোমবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে আসেন কামদুনির নির্যাতিতার পরিবারের সদস্যরা। কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদনও জানান তাঁরা। সোমবার কামদুনির নির্যাতিতার পরিবারের সঙ্গে জনতার দরবারে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। 

কামদুনির নির্যাতিতার মা বলেন, "যেন সুবিচার পাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব। যেন সুবিচার পাই। যেমন আর জি করের অভয়ার মা, খাতা খোলা হয়েছে, আমাদেরও যেন ফাইলসটা খোলা হয়।"  

নির্যাতিতার পরিবারের সঙ্গে সল্টলেকে বিজেপি দফতরে আসেন কামদুনির আন্দোলনকারী টুম্পা কয়ালও। 

তিনি বলেন, "আমরা যখন হাইকোর্ট থেকে নিরাশ হয়ে ফিরেছিলাম, তখন তো উনি (শুভেন্দু অধিকারী) বিরোধী দলনেতা ছিলেন, ২০২৩ সালে উনি ওই সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে রাজনীতিই করে গেছেন। কোনওদিন চাননি বিচার দিতে। আমি যদি পুরুষ হতাম, তাহলে কবেই এতদিনে মার্ডার হয়ে যেতাম।" 

২০১৩ সালের ৭ জুন কামদুনির কান্না নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য়কে। পাঁচিলঘেরা ফাঁকা জমি থেকে উদ্ধার হয় কলেজ ছাত্রীর মৃতদেহ। গণধর্ষণের পর খুন করা হয়েছিল তরুণীকে। পরবর্তীকালে ব্য়াঙ্কশাল আদালত ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। ২০২৩ সালের ৬ অক্টোবর কামদুনিকাণ্ডে ৩ আসামিরই ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট। ২ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ও ৪ জনকে খালাস করে। এই রায়ে ভেঙে পড়ে গোটা কামদুনি। শমীক ভট্টাচার্য বলেছেন, "সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনি ফাইলস খুলুক। কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে এমনভাবে প্রক্রিয়া চলেছিল, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না।" এবার কী করবে বিজেপি সরকার ? তাকিয়ে গোটা রাজ্য। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Advertisement

ভিডিও

BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget