এক্সপ্লোর

Suvendu Adhikari : 'কামদুনি থেকে কসবা ল-কলেজ, জিরো টলারেন্স', কোন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ?

ছোটো হোক বা বড়, কোনও অপরাধেরই ক্ষমা নেই, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো, বাংলায় ঘটে যাওয়া অভয়া কাণ্ড, কসবা ল-কলেজ, কামদুনি সহ আরও মর্মান্তিক সব অপরাধের 'জিরো টলারেন্স' নীতি প্রয়োগ করছেন তিনি।

কলকাতা : বিধানসভা নির্বাচনে জোর ভরাডুবি তৃণমূলের। বাংলায় এখন বিজেপি সরকার। আর সরকার গঠনের পর তৃণমূলের ১৫ বছরের শাসন কালে যে যে দুর্নীতি হয়েছে তার ফাইল খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছোটো হোক বা বড়, কোনও অপরাধেরই ক্ষমা নেই, এমনটাই জানিয়েছিলেন তিনি। সেই মতো, বাংলায় ঘটে যাওয়া অভয়া কাণ্ড, কসবা ল-কলেজ, কামদুনি সহ আরও মর্মান্তিক সব অপরাধের 'জিরো টলারেন্স' নীতি প্রয়োগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় ভাষণ দেওয়ার সময়, সমস্ত অপরাধের কথা উল্লেখ করে তিনি জানান, 'সবার হিসাব হবে।'

মঙ্গলবার রাজ্যপালের অভিবাসনের জবাবি ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ক্রাইম-এর কথা উল্লেখ করেন। বলেন, এই সব অপরাধের বিচার হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী জানান, ''কামদুনি থেকে কসবা ল-কলেজ, জিরো টলারেন্স। আপনার সরকার, আমাদের সরকার আরও দুটো কাজ করেছে। দুটো কমিশন তৈরি হয়েছে। ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একনম্বর হল, যত মহিলাদের উপর, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, এক্স জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি ও IPS দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করবেন। আর.জি.করের বিচার হবে। অভয়ার বিচার পেতে গোটা বাংলা আমাদের জিতিয়ে এনেছে। তিনটা IPS-কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষেদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব।''

আরও পড়ুন - শুধু কি লক্ষ্মীর ভাণ্ডার ? স্কলারশিপ থেকে এলপিজি, কোন কোন প্রকল্পে দুর্নীতি করেছে TMC? জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও জানান, ''তামান্নার মা বিচার পাবেন। রামপুর হাটের ওই ৬ বছরের আদিবাসী কন্যার পরিবার বিচার পাবেন। রাজগঞ্জ ও ময়নাগুড়ির ওই রাজবংশী পরিবার। কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ ও খুন হয়েছে তার বিচার আমরা দেব। হাঁসখালির পরিবার, সবাই বিচার পাবে। 

কামদুনি কাণ্ড 

প্রসঙ্গত উল্লেখ্য, দিনটি ছিল ২০১৩ সালের ৭ জুন। পশ্চিমবঙ্গের মানুষ এক নৃশংসতার সাক্ষী থেকেছিল। যা দেখে শিউরে উঠেছিল গোটা কামদুনি সহ গোটা রাজ্য। সে দিন টানা বৃষ্টিতে অন্ধকার নেমেছিল বিকেলেই। প্রতিদিনের মতই এই দিনেও ডিরোজিও কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী পরীক্ষা সেরে বাস থেকে নেমেছিলেন। নিজের বাড়ির এলাকাতেও যে তিনি নিরাপদ নন, ভাবতে পারেননি গুনাক্ষরে। ছাতা মাথায় হেঁটে বাড়ি ফেরার পথে টেনেহিঁচড়ে পাঁচিলঘেরা জায়গাটিতে টেনে নিয়ে গণধর্ষণ ও হত্যা করা হয় তাঁকে। অনেক রাতে ৫০০ মিটার দূরে তরুণীর ব্যাগ আর ছিন্নভিন্ন দেহ মেলে। তখন থেকেই আতঙ্কের প্রহর গোনে কামদুনি। এই ঘটনায় ৯ জন অভিযুক্তের মধ্যে ৬ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মূল অভিযুক্ত সাইফুল আলি, আনসার আলি ও আমিন আলিকে মৃত্যুদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের নিম্ন আদালত রায় পরিবর্তন করে মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দু'জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করে এবং অন্য একজন, অর্থাৎ আমিন আলিকে বেকসুর খালাস দেওয়া হয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন কামদুনির মানুষরা। এই ঘটনার বিচারের আসায় আজও বসে তাঁরা। 

আরও পড়ুন - লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে দুর্নীতি ? কোন কোন জেলায় পুরুষরা টাকা নিয়েছেন ? জানালেন মুখ্যমন্ত্রী

কসবা ল-কলেজে কাণ্ড 

২০২৫ সালের ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে ক্যাম্পাসের ভেতরেই সিকিউরিটি গার্ডের রুমে আটকে রেখে গণধর্ষণ ও মারধরের ঘটনা প্রকাশ্যে আসে। নির্যাতিতাকে হকিস্টিক দিয়ে মারধর করা হয় এবং মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা হয়।এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই কলেজেরই দুই ছাত্র এবং এক প্রাক্তনীকে। এই ঘটনায় মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র ও তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) নেতা মনোজিৎ মিশ্রসহ মোট চারজনের বিরুদ্ধে কলকাতা পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget