এক্সপ্লোর

Kanchanjunga Express Train Accident: ফোনে যোগাযোগের আগেই ট্রেন দুর্ঘটনা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Kanchanjunga Express Train Accident News: দুর্ঘটনার তদন্তে নেমে বুধবার রেলের তরফে জানানো হয়েছে, রাঙাপানি ও দুর্ঘটনাস্থলের মধ্যে রয়েছে ৩ টি রেলগেট।

প্রকাশ সিনহা, কলকাতা: গেটম্যান রাঙাপানি স্টেশনে মালগাড়ি দ্রুতগতিতে চলার কথা জানালেও, সিস্টেম বিকল থাকায় মালগাড়ির চালকের সঙ্গে যোগাযোগই করতে পারেননি রাঙাপানি স্টেশনের কর্মী। সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।

ফোনে যোগাযোগের আগেই দুর্ঘটনা: দুর্ঘটনার তদন্তে নেমে বুধবার রেলের তরফে জানানো হয়েছে, রাঙাপানি ও দুর্ঘটনাস্থলের মধ্যে রয়েছে ৩ টি রেলগেট। এর মধ্যে ১ জন গেটম্যান রাঙাপানি স্টেশনে খবর দেন, দ্রুতগতিতে ছুটছে মালগাড়ি। কিন্তু সিস্টেম বসে যাওয়ার কারণে, ইন্টারনাল সিস্টেম মারফত মালগাড়ির চালকের সঙ্গে যোগাযোগই করতে পারেননি রাঙাপানি স্টেশনের রেল কর্মীরা (Kanchanjunga Express Train Accident)। এরপর মোবাইলে মালগাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করার আগেই ঘটে যায় দুর্ঘটনা। দুর্ঘটনার তদন্তে ইতিমধ্য়েই একাধিক কর্মীর বয়ান রেকর্ড করা হয়েছে। কোনওভাবে মালগাড়ির ইঞ্জিন ফেলিওর হয়েছিল কিনা, দেখা হচ্ছে তা-ও। মেকানিক্যাল ফরেন্সিক টেস্ট করানো হচ্ছে মালগাড়ির ইঞ্জিনের। এবিষয়ে কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, "রাঙাপানি স্টেশন থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত তিনটি রেলগেটের সব গেটম্যানদের বয়ান রেকর্ড করা হয়েছে। মালগাড়ি দ্রুত গতিতে ছিল, সম্ভবত সেই কারণেই এই দুর্ঘটনা। একজনের বয়ানের সঙ্গে আরেক জনের বয়ানও মিলিয়ে দেখা হচ্ছে।'' 


দুর্ঘটনার দিন রেলবোর্ডের চেয়ারপার্সন জানিয়েছিলেন, মালগাড়ির সহকারী চালক মৃত। কিন্তু, বাস্তবে তিনি জীবিত। শিলিগুড়ির প্য়ারামাউন্ট নার্সিংহোমে চিকিৎসাধীন। বুধবার ভুল স্বীকার করে নিয়েছে রেল। গতকাল আহত সহকারী চালকের বয়ান নিতে শিলিগুড়ির প্য়ারামাউন্ট নার্সিংহোমে হাসপাতালে পৌঁছয় রেল পুলিশ। যদিও, এদিন তাঁর বয়ান নিতে পারেনি GRP। কারণ, চিকিৎসকরা জানান, আগের চেয়ে স্থিতিশীল হলেও, তিনি এখনই বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই।

রেলবোর্ডের চেয়ারম্য়ান দুর্ঘটনার দিন তদন্তের আগেই মালগাড়ির চালকের ঘাড়ে দুর্ঘটনার দায় চাপিয়েছিলেন।দাবি করেছিলেন, চালক সিগনাল উপেক্ষা করে মালগাড়ি নিয়ে যাওয়াতেই দুর্ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে মালগাড়ির সহকারী চালকের বয়ান অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। চিকিৎসাধীন অবস্থায় কথা বলার মতো পরিস্থিতি না থাকলেও, মালগাড়ির সহ চালক খোঁজ করেছেন, তাঁর সাহেবকে! অর্থাৎ মালগাড়ির চালকে।                              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WB College Admission: সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তি, কেন্দ্রীয় পোর্টালে কবে থেকে করা যাবে আবেদন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget