এক্সপ্লোর

WB College Admission: সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তি, কেন্দ্রীয় পোর্টালে কবে থেকে করা যাবে আবেদন?

Online Portal: ভাবনার এক দশক পর, অবশেষে কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে ভর্তিতে পথ চলা শুরু হল কেন্দ্রীয় অনলাইন পোর্টালের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবশেষে রাজ্যে কলেজে ভর্তির জন্য উদ্বোধন করা হল কেন্দ্রীয় পোর্টাল (Online Portal)। ২৪ জুন থেকে প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তির (WB College Admission) আবেদন করা যাবে। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে পোর্টাল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

উদ্বোধন করা হল কেন্দ্রীয় পোর্টাল: ভাবনার এক দশক পর, অবশেষে কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে ভর্তিতে পথ চলা শুরু হল কেন্দ্রীয় অনলাইন পোর্টালের। কলেজে ছাত্র সংসদের দাদাগিরি থেকে টাকার বিনিময়ে ভর্তির ভুরি ভুরি অভিযোগ। শিক্ষাবিদদের একাংশ বারবার বলেছেন, পড়ুয়ার স্বশরীরে ক্য়াম্পাস এড়িয়ে কেন্দ্রীয় ভাবে অনলাইন প্রক্রিয়াই এই রোগের অন্যতম ওষুধ। শুরু করব বলেও, একাধিকবার হোঁচট খেয়ে অবশেষে বুধবার স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ঘোষণা করল রাজ্য় সরকার। ২৪ জুন থেকে খুলছে ভর্তির পোর্টাল। রাজ্যের ১৬টি বিশ্ববিদ্য়ালয়, ৬৬১টি কলেজে, ৭ হাজার ২১৭টি কোর্সে ভর্তি হবে এই পোর্টালের আওতায়। তবে, প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্য়ালয় এর বাইরে থাকছে। একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি কোর্সে আবেদন করতে পারবেন। প্রথম দফার শেষে শূন্য আসন থাকলে, দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "অসচ্ছতার অভিযোগ আসছিল। অভিভাবকদের বাড়তি খরচ করতে হচ্ছিল। আসন খালি থাকত। সেইসব নিরাময়ের জন্য এটা করা হল। হাইকোর্টের নির্দেশে পরেও বাতিল ওবিসি সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে। শুধুমাত্র ভর্তির জন্য টাকা লাগছে এবং ভর্তির জন্য়ে টাকা লাগছে মানেই যে ধরা যাক যে আবেদন করেছে, ও হয়ত ফিজিক্স নিয়ে আবেদন করে টাকাটা দিয়েছে ক কলেজে। খ কলেজে পরে কেমেস্ট্রি নিয়ে পড়তে যায় পেয়ে গেছে। কেমেস্ট্রি নিয়ে পড়তে যাওয়ার আবেদন মানে কোর্স ফি-টা হয়ত একটু বেশি ফিজিক্সের থেকে। সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে। আবার কেমেস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয়, তাহলে টাকাটা তার অ্য়াকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে। একটাই অ্যাডমিশন ফি। সিঙ্গল অ্য়াডমিশন ফি। আগে যে একজন ছাত্র ৪-৫টা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন, এইটার পর আর তিনি আর পারবেন না।

২০১১ তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী হন ব্রাত্য বসু। ২০১৩ সালে কলেজে ভর্তিতে কেন্দ্রীয় পোর্টাল চালুর ভাবনা চিন্তা শুরু হয়। ২০১৪ সালে পরিকল্পনা বাস্তবায়নের ভাবনা থাকলেও তা সম্ভব হয়নি। শোনা যায়, এর নেপথ্য়ে ছিলেন তৎকালীন এক ছাত্র নেতা এবং শাসক দলের একাধিক নেতার। এরপর ২০১৪ সালে ব্রাত্য বসুর হাতে থাকা শিক্ষা দফতর দেওয়া হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে। ২০২১ সালে তৃতীয় তৃণমূল সরকারে ফের শিক্ষামন্ত্রী হন ব্রাত্য বসু। ২০২২ এবং ২০২৩-এও এই কেন্দ্রীয় পোর্টাল চালুর ভাবনা-চিন্তা হলেও, তা বাস্তবায়িত হয়নি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget