এক্সপ্লোর

Hunger Strike: 'খুনের তদন্তে সক্রিয় নয় সিবিআই' দফতরের সামনে আমরণ অনশনে কাঁকুড়গাছিরনিহত বিজেপি কর্মীর দাদা

এ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সক্রিয়তার দাবিতে শনিবার, আমরণ অনশনে বসলেন কাঁকুড়গাছির (Kankurgachi) নিহত বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দাদা বিশ্বজিৎ সরকার।

সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ, রুমা পাল, কলকাতা: সল্টলেকে (Saltlake) সিবিআই (CBI) দফতরের সামনে আমরণ অনশনে বসলেন কাঁকুড়গাছির (Kankurgachi) নিহত বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তাঁর দাবি, খুনের তদন্তে সক্রিয় নয় সিবিআই (CBI)। 

ভাইয়ের খুনের তদন্তে যথেষ্ট তৎপর নয় সিবিআই (CBI) । এ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সক্রিয়তার দাবিতে শনিবার, আমরণ অনশনে বসলেন কাঁকুড়গাছির (Kankurgachi) নিহত বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দাদা বিশ্বজিৎ সরকার । এদিন সকাল ১১টা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই (CBI) দফতরের সামনে এক বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে আমরণ অনশনে বসেন তিনি ।

গত বছরের ২ মে । বিধানসভা ভোটের (Assembly Election) ফল ঘোষণার পরই, মৃত্যু হয় কাঁকুরগাছির বাসিন্দা, বিজেপির (BJP) শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের। পরিবারের অভিযোগ, ভোটের ফল বেরনোর দিন শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে । ঘটনার দিন, যখন বাড়িতে হামলা হয়েছিল, সেই মুহূর্তে ফেসবুক লাইভ করেছিলেন অভিজিৎ । এরপর হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI) ।

আরও পড়ুন: Enforcement Directorate : বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে টাকা পাচারের অভিযোগ, গ্রেফতার ৬ বাংলাদেশি

কিন্তু, মৃত্যু-তদন্তে সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে এর আগে একাধিকবার সরব হয় অভিজিতের পরিবার। এ নিয়ে শিয়ালদা আদালতেরও (Sealdah Court) দ্বারস্থ হয় তারা । এবার সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরের সামনেই অনশনে বসে পড়লেন নিহতের দাদা । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ২ ঘণ্টা পর আমরণ অনশনে বসা বিশ্বজিৎ সরকার (Biswajit Sarkar) ও এক বিজেপি কর্মীকে (BJP) আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনুমতি ছাড়াই অনশনে বসেছিলেন দু’জন। 

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ
' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও

ভিডিও

TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget