এক্সপ্লোর

Enforcement Directorate : বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে টাকা পাচারের অভিযোগ, গ্রেফতার ৬ বাংলাদেশি

ED arrests Six : ইডি সূত্রে দাবি, প্রত্যেকের কাছেই মিলেছে ভুয়ো ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, এপিক সহ একাধিক পরিচয়পত্র। 

প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, কলকাতা : বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে কিং পিন সহ ৬ বাংলাদেশিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ধৃতদের থেকে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। কারা অভিযুক্তদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিয়েছে, তা নিয়েও এবার তদন্ত শুরু করেছে ইডি।

কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কেউটে ! বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাচারের অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। আর সেই তদন্তেই উঠে এল ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরির চক্রের হদিশ। টাকা পাচারকাণ্ডে এক মহিলা সহ ৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইডি। 

ইডি সূত্রে দাবি, প্রত্যেকের কাছেই মিলেছে ভুয়ো ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, এপিক সহ একাধিক পরিচয়পত্র। 

বাংলাদেশ থেকে হাওয়ালার মাধ্যমে রাজ্যে, দেশের অন্যত্র, এমনকী বিদেশেও প্রায় এক হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ সরকারের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরেই সক্রিয় হয় ইডি। 

শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা সুকুমার মৃধার বাগান বাড়িতে হানা দেন ED’র আধিকারিকরা। প্রায় ৪ বিঘা জমির ওপর তৈরি এই বাগানবাড়িতে কেউ ছিল না। তদন্তকারীরা বাড়ির মালিকের এক আত্মীয়ের কাছ থেকে চাবি এনে বাড়িতে ঢোকেন। তারপর শুরু হয় তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এছাড়াও দমদম ও দক্ষিণ ২৪ পরগনার ২ জায়গায় চালানো হয় তল্লাশি।

ইডি সূত্রে দাবি, এই আন্তর্জাতিক টাকা পাচার চক্রের কিং পিন প্রশান্তকুমার হালদার। তদন্তে নেমে প্রশান্তকুমার হালদার, তাঁর ভাই পৃথ্বীশকুমার হালদার সহ ৬ জনকে গ্রেফতার করেছে ইডি। ধৃতদের থেকে একাধিক ভুয়ো ভারতীয় পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে চলে এসেছে ভুয়ো পরিচয়পত্র। 

প্রশ্ন হল, বাংলাদেশি অভিযুক্তরা কীভাবে জোগাড় করলেন ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ? কারা তৈরি করে দিয়েছে এই সব ভুয়ো পরিচয়পত্র ? ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্রে কি কোনও প্রভাবশালীর মদত আছে? ধৃত বাংলাদেশিদের সঙ্গে আরও কেউ জড়িত ?
পাচার হওয়া টাকার খোঁজ করার পাশাপাশি, এই ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্রেরও অনুসন্ধান শুরু করেছেন ইডি’র অফিসাররা।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget