এক্সপ্লোর

Kartick Maharaj On Mamata: মুর্শিদাবাদের 'দাঙ্গা' নিয়ে মুখ্যমন্ত্রীর পাল্টা কার্তিক মহারাজ ! 'সব জানলে ব্য়বস্থা নিচ্ছেন না কেন ?'

Kartick Maharaj Attacks Mamata On Murshidabad: মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে নাম না করে কার্তিক মহারাজকে নিশানা, মুখ্যমন্ত্রীর পাল্টা আক্রমণ বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধানের !

আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও সুদীপ্ত আচার্য, কলকাতা: মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে নাম না করে কার্তিক মহারাজকে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ওয়াকফ আন্দোলনের সময় আটচল্লিশ ঘণ্টা আলো নিভিয়ে রাখার অভিযোগ তুলে সরব হন মুখ্য়মন্ত্রী। পাল্টা বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ প্রশ্ন তুলেছেন, সব জানলে ব্য়বস্থা নিচ্ছেন না কেন? পাশাপাশি ধর্ম নিয়ে এদিন ফের বাগযুদ্ধে জড়িয়েছেন মুখ্য়মন্ত্রী এবং বিরোধী দলনেতা।

আরও পড়ুন, প্রত্যাঘাত সময়ের অপেক্ষা ? সমুদ্রপৃষ্ঠে মাল্টি ইনফ্লুয়েন্সড গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা !

মুর্শিদাবাদের দাঙ্গা কারা করিয়েছে? কারা তা হতে দিয়েছে? তিন সপ্তাহ পর মুখ্য়মন্ত্রী এবং বিরোধী দলনেতার বাগযুদ্ধে ফের জোরাল হয়ে উঠল সেই প্রশ্ন। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'দুটো, তিনটে লোক আছে যারা, এই গণ্ডগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা।'বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর ভোটব্যাঙ্কের লোকেরা জাফরাবাদ, বেতবোনায় তাণ্ডব চালিয়েছে।... বেলডাঙায় ইমামদের সামনে বলে এসেছিলেন, হিন্দুরা সংখ্যালঘু... হিন্দুদের দেখতে বলেছিলেন ইমামদের, তাই হরগোবিন্দ-চন্দন খুন হয়েছেন।

সোমবার নাম না করে, মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজকেও  নিশানা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  মুখ্য়মন্ত্রী   মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,' যদি আপনারা বলেন, দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনও একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন। তিনি কী করেন, তাঁর কী কুকীর্তি, তিনি কীভাবে মানুষকে উস্কানি দেন বেলডাঙা থেকে শুরু করে একেবারে সুতি, ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্য়েকটা কাজ জানি। যখন ওয়াকফ নিয়ে আন্দোলন হয়েছিল, আমি শুনলাম ৪৮ ঘণ্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, এটা ক্রিমিনাল অফেন্স। ভারত সেবাশ্রম সঙ্ঘের দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি। কিন্তু, এখানে ব্য়াপারটা একটু আলাদা। পর্দাকে পিছেমে কেয়া হ্য়ায়? এটা কিন্তু গান, আমার কথা নয়।'

অপরদিকে, এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীর একটু আগে ডুমুরজেলায় বলেছেন, দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে।  কে দেয় আপনাকে এই তথ্য। আপনি গেছেন ফিল্ডে ?' প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।এরপরেই তিনি সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেন। বলেন, হিন্দু বলে হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাড়ি থেকে টেনে এনে পশুকাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে। তাঁর সঙ্গে আপনি তুলনা করছেন, দাঙ্গবাজ গুলি খেয়ে মরেছে ! সব মৃত্যু দুঃখ্যজনক। দাঙ্গা করতে গেছে, গুলি করেছে। পুলিশ করুক, বিএসএফ করুক, সেতো কমিশন তদন্ত করছে, তাঁরা বুঝবে। আমি জানি না। আমি সাক্ষী নই।'

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget