এক্সপ্লোর

Kasba Case: কসবাকাণ্ডে তদন্ত কতদূর? অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব হাইকোর্টের

Kolkata News: সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রী-ধর্ষণের অভিযোগের মামলায় একাধিক প্রশ্ন তুলে রাজ্য সরকার ও কলেজ কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: কসবা গণধর্ষণকাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য সরকার। পাশাপাশি, কেস ডায়েরি তলব করা হয়েছে পুলিশের কাছে। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহের বৃহস্পতিবার। 

সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রী-ধর্ষণের অভিযোগের মামলায় একাধিক প্রশ্ন তুলে রাজ্য সরকার ও কলেজ কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানতে চেয়েছে, জনস্বার্থ মামলাগুলিতে যে সব অনিয়ম ও অবৈধ কাজের অভিযোগ করা হয়েছে, তার প্রেক্ষিতে সরকার বা কলেজ কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে? এনিয়ে সরকার ও কলেজ কী ভাবছে? পাশাপাশি, পুলিশকে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১০ জুলাই, বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে কেস ডায়েরি।

কসবার আইন কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। এনিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে দায়ের হয়েছে ৩টি জনস্বার্থ মামলা। একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারীরা।কলেজের একজন প্রাক্তনী কিভাবে কলেজে প্রবেশাধিকার পান? কলেজের সময়সীমা শেষ হওয়ার পরেও কেন তাঁরা সেখানে উপস্থিত ছিলেন? কলেজে অনধিকার প্রবেশ আটকাতে কী ব্যবস্থা আছে? আগে অভিযোগ জানানো হলেও কেন কলেজ এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি? CCTV বা অন্য নজরদারি ব্যবস্থায় কেন খামতি ছিল? মামলাকারীদের আবেদনের যে প্যারাগ্রাফে এই সব প্রশ্ন তোলা হয়, সেই প্যারাগ্রাফের উল্লখ করে এদিন আদালত বলে, কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য। মামলায় নির্দিষ্ট করে যে সব অভিযোগ করা হয়েছে তার প্রেক্ষিতে আলাদা আলাদা করে হলফনামা দিতে হবে রাজ্য এবং কলেজ কর্তৃপক্ষকে। বৃহস্পতিবারের মধ্যেই পুলিশকে কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে।

মামলাকারীদের অভিযোগ, একাধিক কলেজে প্রায় প্রতিদিন আসছেন কিছু প্রাক্তনী। কলেজ কীভাবে চলবে, ছাত্রছাত্রীরা কীভাবে চলবেন তা নির্ধারণ করে দিচ্ছেন তাঁরা। ইউনিয়ন রুমকে অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে। পড়াশোনা করার জন্য আসা জুনিয়রদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। প্রাক্তনীরা এতটাই প্রভাবশালী যে ভয়ে কার্যত সিঁটিয়ে থাকে কলেজ কর্তৃপক্ষ। ওই প্রাক্তনীদের সঙ্গে কলেজের কর্মীদের একাংশের যোগ রয়েছে। আদালত এদিন জানিয়েছে, তদন্তের অগ্রগতি রিপোর্টের পাশাপাশি, কার কার গোপন জবনাবন্দি নেওয়া হয়েছে, গোপন জবানবন্দিতে তাঁরা কী বলেছেন, সব কিছু খতিয়ে দেখবে আদালত। তারপর দেওয়া হবে প্রয়োজনীয় নির্দেশ। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহের বৃহস্পতিবার।

সেরা শিরোনাম

Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
Nadia: শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার
শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?

ভিডিও

BJP News: বিজেপি কার্যালয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তারক সিং
Kolkata Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৫ হাজার পার, মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ছাড়াল হাজার
Sumit Roy: সুমিত রায়-সুজয় হাজরার টাকার লেনদেন নিয়ে এবার একাধিক তথ্য চলে এল তদন্তকারীদের হাতে
Samik Bhattacharya:
Kolkata Metro: সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
Raj-Subhasree: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, ইউভানের জন্মদিনে 'পিকচার-পারফেক্ট' রাজ শুভশ্রী জুটি
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, ইউভানের জন্মদিনে 'পিকচার-পারফেক্ট' রাজ শুভশ্রী জুটি
Embed widget