এক্সপ্লোর

Kasba DI Office Chaos: চাকরি চেয়ে জুটেছে লাঠি-লাথি, এবার চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা পুলিশের

Kolkata News: একটি জেলা স্কুল পরিদর্শকের করা অভিযোগ, দ্বিতীয়টি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা।

কলকাতা: চাকরি চেয়ে জুটেছে পুলিশের লাঠি, লাথি (Kasba DI Office Chaos)। এবার চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল পুলিশ। চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে DI ও কসবা থানার মামলা দায়ের করা হয়েছে।

জোড়া মামলা দায়ের: বুধবার দুপুরে কসবায় DI অফিস চত্বরে এভাবেই চাকরিহারাদের লাঠিপেটা করে পুলিশ। চাকরি বাতিল ইস্যুতে এদিন জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। কসবায় ব্যারিকেড টপকে DI অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এরপরই শুরু হয় লাঠিচার্জ। এমনকী সদ্য চাকরিহারাদের লাথিও মারা হয়। পুলিশের লাঠির আঘাতে, আহত হন বেশ কয়েকজন চাকরিহারা। পাল্টা পুলিশও তাদের উপর আক্রমণের অভিযোগ এনেছে। কসবাকাণ্ডে এবার চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল পুলিশ। একটি জেলা স্কুল পরিদর্শকের করা অভিযোগ, দ্বিতীয়টি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। দুটি মামলাই করা হয়েছে গতকাল চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে। 

লালবাজার সূত্রে দাবি করা হয়েছে, যোগ্য় চাকরিপ্রার্থীরা যখন গার্ডরেলে ধাক্কাধাক্কি করেন, ৪ জন পুলিশকর্মী জখম হন। তাঁদের মধ্য়ে ২ জন রুবি জেনারেল হাসপাতালে ভর্তি, বাকি ২ জন চিত্তরঞ্জন ন্য়াশনাল মেডিক্য়াল কলেজে চিকিৎসাধীন। ১ জন পুলিশ কর্মীর অবস্থা গুরুতর। পুলিশ মার খাওয়ার পর, উন্মত্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই লাঠিচার্জ করা হয়। পাশাপাশি, পুলিশের হুঁশিয়ারি- আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সমালোচনার মুখে পড়ে বুধবারই লালবাজার সূত্রে জানানো হয়, পুলিশ মার খাওয়ার পর, উন্মত্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই লাঠিচার্জ করা হয়। এর পরেও এদিন কয়েকটি ভিডিও ক্লিপ পোস্ট করে কলকাতা পুলিশের ফেসবুক পেজে লেখা হয়েছে, একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে “পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও” বলতে শোনা যাচ্ছে। এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে, কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। এপ্রসঙ্গে গতকাল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, "বিনা উস্কানিতেই পুলিশের উপর হামলা হয়েছে। আমাদের ছ’জন আহত। লাথি মারার যে ছবি সামনে এসেছে তা কাম্য় নয়।''                                       

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget