এক্সপ্লোর

Kasba DI Office Chaos: কসবায় চাকরিহারাদের উপর চড়াও পুলিশ, কালো ব্যাজ পরে প্রতিবাদ রবীন্দ্রভারতীর অধ্যাপকদের

SSC Case: শিক্ষায় দুর্নীতি, চাকরিহারাদের লাথি, লাঠি, পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধেই মামলা, এসবের প্রতিবাদে শুক্রবার কালো ব্যাজ পরে আসেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপকদের একাংশ।

প্রকাশ সিনহা, কলকাতা: বুধবার, কসবায় ডিআই অফিস (Kasba DI Office Chaos) অভিযানে গিয়ে পুলিশের লাঠি-লাথি খেতে হয়েছিল চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের। পাল্টা সেই আন্দোলনকারীদের বিরুদ্ধেই আবার জোড়া মামলাও করা হয়। সেই ঘটনারই প্রতিবাদে সামিল হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক সমিতি। শুক্রবার কালো ব্যাজ পরে ক্যাম্পাসে এলেন বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপকেরা। ক্য়াম্পাসের ভিতরে প্রতিবাদ মিছিলেও হাঁটেন তাঁরা। এসএসসির এই ঘটনা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পশ্চিমবঙ্গের ইতিহাসে কালোতম অধ্যায়। দাবি আন্দোলনকারী অধ্যাপকদের।

ক্যাম্পাসে প্রতিবাদ শিক্ষকদের: শিক্ষায় দুর্নীতি, চাকরিহারাদের লাথি, লাঠি, পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধেই মামলা, এসবের প্রতিবাদে শুক্রবার কালো ব্যাজ পরে আসেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপকদের একাংশ। ক্যাম্পাসেই মিছিল করেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জ্যোৎস্না চট্টোপাধ্যায় বলেন, "আমাদের স্পষ্ট কথা, যে SSC-র যে বিষয়টা হয়েছে, এটা প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় যারা পরীক্ষা নিয়েছেন, যারা করেছেন, তাদের গ্রহণ করতে হবে। শিক্ষকদের পুনর্নিয়োগ কীভাবে হবে, কী পদ্ধতিতে হবে, যোগ্যদের তা বিচার-বিবেচনার দায়িত্ব তাদেরকেই গ্রহণ করতে হবে।''

নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে রাতারাতি বাতিল হয়ে গেছে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি। কেন যোগ্য-অযোগ্য আলাদা করতে পারল না এসএসসি? কেন প্রকাশ করা হচ্ছে না OMR-এর মিরর ইমেজ? প্রশ্ন তুলে পথে নেমেছেন যোগ্য চাকরিহারারা। এই অসন্তোষ কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধীরাও। শুক্রবার, সল্টলেকে রাজ্য বিজেপি দফতর থেকে বিক্ষোভ মিছিল করে বিজেপি যুব মোর্চা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। রাস্তার একাংশ অবরোধ করে চলে বিক্ষোভ। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, "অযোগ্যদের যারা আপনারা তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেই তালিকাটা আপনারা এক্ষুনি প্রকাশ করুন। ঘুষ তো খেয়েছে তৃণমূল। তৃণমূলের নেতা-মন্ত্রীরা, এরাই তো যত ঘুষ খেয়েছে। শরতের আকাশের মতো পরিষ্কার হয়ে গেছে যে এই পুরো নিয়োগ দুর্নীতিটা।''

এসএসসি ভবনের সামনে বুধবার থেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এদিন তাঁদের সঙ্গে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। চাকরি বাতিলের দায় বিজেপি-সিপিএমের ঘাড়ে চাপিয়ে পাল্টা পথে নেমেছে তৃণমূলও। শুক্রবার আশুতোষ কলেজ থেকে মিছিল করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছে জেলায় জেলায়। রায়গঞ্জে জেলা স্কুল পরিদর্শকের দফতরের সামনে হাওয়াই চটি ও কাচের চুড়ি হাতে বিক্ষোভ দেখায় এবিভিপি। চটি ছিনিয়ে নিতে গেলে পুলিশের সঙ্গে বাধে বচসা। 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget