এক্সপ্লোর

Kasba News: কসবাকাণ্ডে লকেট-অগ্নিমিত্রা-রূপাকে চ্যালেঞ্জ দেবাংশুর, 'রাত ৮টার পর উত্তরপ্রদেশের কোনও গ্রামে ১ কিমি হেঁটে দেখান..'

Debanshu On Kasba Incident: কসবাকাণ্ডে লকেট-অগ্নিমিত্রা-রূপাকে চ্যালেঞ্জ দেবাংশুর, কী বললেন ?

কলকাতা: কসবাকাণ্ডে বিজেপি নেত্রী লকেট-অগ্নিমিত্রা-রূপাকে চ্যালেঞ্জ তৃণমূলের দেবাংশুর। তিনি বলেন,'চ্যালেঞ্জ করছি, যাঁরা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলছেন, উত্তরপ্রদেশে যান। নিরাপত্তা ছাড়া উত্তরপ্রদেশের কোনও গ্রামে রাত ৮টার পর যান লকেট-অগ্নিমিত্রা-রূপা। রাত ৮টার পর উত্তরপ্রদেশের কোনও গ্রামে ১ কিমি হেঁটে দেখান। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মহিলারা রাতে বাড়ির বাইরে বেরোতে পারেন না। বাংলার মহিলারা রাত ২টোর পরেও বাড়ি ফিরতে পারেন', মন্তব্য দেবাংশুর।

আরও পড়ুন, কসবাকাণ্ডে নির্যাতিতা ও ৩ ধৃতের DNA-র নমুনা সংগ্রহ, পাঠানো হল এবার পরীক্ষার জন্য

কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণকাণ্ডে এবার গ্রেফতার হলেন নিরাপত্তারক্ষী। নির্যাতিতার অভিযোগ, নিরাপত্তারক্ষীকে বার করে দিয়ে তাঁর ঘরেই অত্যাচার চলে।নিরাপত্তারক্ষীর সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ করেন নির্যাতিতা। প্রশ্ন উঠেছে, চোখের সামনে এত বড় ঘটনা ঘটতে দেখেও কেন বাধা দেননি নিরাপত্তারক্ষী? কলেজ কর্তৃপক্ষকেও কেন জানাননি? তাঁকেও কি হুমকি দেওয়া হয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে,কলেজে নিরাপত্তারক্ষীর ঘরে কীভাবে 'গণধর্ষণের' ঘটনা ঘটল? ঘটনা জেনেও কেন কর্তৃপক্ষকে জানাননি নিরাপত্তারক্ষী? কেন তিনি নির্যাতিতাকে সাহায্য করেননি? মনোজিৎ মিশ্রর কলেজে দাপট রয়েছে জেনেই কি চুপ ছিলেন নিরাপত্তারক্ষী? নাকি নিরাপত্তারক্ষীকে হুমকি দিয়েছিলেন মনোজিৎ ও তাঁর দলবল? 

খাস কলকাতার বুকে আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও তৃণমূল কর্মী এবং ওই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। প্রতিবাদে শনিবার উত্তাল হয় শহরের রাজপথ এরই মধ্যে, কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের অভিযোগে, এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম পিনাকী বন্দ্যোপাধ্যায়। আদতে উত্তর ২৪ পরগনার খড়দার বাসিন্দা। কসবায় ভাড়া থাকতেন আইন কলেজের ওই নিরাপত্তারক্ষী।যার কথা পুলিশকে দেওয়া অভিযোগপত্রেও উল্লেখ করেছেন নির্যাতিতা। 

পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে নিরাপত্তারক্ষীদের ডিউটি রস্টার খতিয়ে দেখা হয়। ধৃত ৩ জনকে জেরা করে উঠে আসে নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের নাম। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়। ঘটনা ঘটেছে বুধবার। অথচ কসবার ল কলেজের ভাইস প্রিন্সিপাল শুক্রবার দাবি করেন, ওই দিন সকালে পুলিশ আসার পর তিনি নাইট গার্ডের কাছ থেকে খবর পান।সাউথ ক্য়ালকাটা ল’ কলেজের ভাইস প্রিন্সিপালের নয়না চট্টোপাধ্য়ায় বলেন, আমার যে নাইট গার্ড আছে, উনি সকাল ৭টা-সাড়ে ৭টার আগে যখন আমাকে বলেন যে, এরকম পুলিশ ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিল ম্য়াডাম। পুলিশ বলেছে, কলেজকে জানানো হয়েছে। তা আমরা দরজাটা খোলার পর দু'টো রুম সিলড হয়েছে। এর পরে বেলার দিকে পুলিশ আমাকে ফোন করে জানায়।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget