এক্সপ্লোর

Kasba Incident: কসবাকাণ্ডে নির্যাতিতা ও ৩ ধৃতের DNA-র নমুনা সংগ্রহ, পাঠানো হল এবার পরীক্ষার জন্য

Kasba Incident DNA Sample Test: কসবাকাণ্ডে নির্যাতিতা ও ৩ ধৃতের DNA-র নমুনা সংগ্রহ করা হয়েছে

কলকাতা: কলেজে নিরাপত্তারক্ষীর ঘরে কীভাবে 'গণধর্ষণের' ঘটনা ঘটল?  কসবাকাণ্ডে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। এবার নির্যাতিতা ও ৩ ধৃতের DNA-র নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে DNA-র নমুনা। ঘটনার দিন ধৃত ৩ জনের পরে থাকা পোশাকের পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন, কসবাকাণ্ডে মমতাকে আক্রমণ, কাদের 'শিক্ষা' দেওয়ার কথা বললেন কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ?

পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর সব ঘটনার ভিডিও

কসবায় কলেজের ভিতরে নারকীয় ঘটনা!আইন কলেজেই আইন ভঙ্গের ভয়ঙ্কর অভিযোগ!হাসপাতালের পর শিক্ষাঙ্গনেও গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে!দক্ষিণ কলকাতার ল’কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য়!ইতিমধ্যেই এই কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর সব ঘটনার ভিডিও।

 চোখের সামনে এত বড় ঘটনা ঘটতে দেখেও কেন বাধা দেননি নিরাপত্তারক্ষী?

কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণকাণ্ডে গ্রেফতার হন নিরাপত্তারক্ষী। নির্যাতিতার অভিযোগ, নিরাপত্তারক্ষীকে বার করে দিয়ে তাঁর ঘরেই অত্যাচার চলে।নিরাপত্তারক্ষীর সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ করেন নির্যাতিতা। প্রশ্ন উঠেছে, চোখের সামনে এত বড় ঘটনা ঘটতে দেখেও কেন বাধা দেননি নিরাপত্তারক্ষী? কলেজ কর্তৃপক্ষকেও কেন জানাননি? তাঁকেও কি হুমকি দেওয়া হয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ। 

 অভিযোগকারিণীকে টেনে নিয়ে যাওয়া হয় গার্ডরুমে

পুলিশ সূত্রে খবর,নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে গেছে সিসি ক্যামেরার ফুটেজ। ২৫ তারিখ কলেজের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, মেন গেটের দিকে আসছেন নির্যাতিতা। সেখান থেকে তাঁকে হাত ধরে ভিতরে টেনে নিয়ে যাচ্ছে ২ জন। এরপর অভিযোগকারিণীকে টেনে নিয়ে যাওয়া হয় গার্ডরুমে। এই ২ জন হল সাউথ কলকাতা ল' কলেজেরই দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ। ২৫ জুন সন্ধে থেকে রাত অবধি ঠিক কী কী ঘটিয়েছিল তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র-সহ ৩ অভিযুক্ত,তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এফআইআর-এ উল্লেখ করেছেন নির্যাতিতা। আর এরপর এই বয়ানের সঙ্গে সিসি ক্যামেরা ফুটেজ মিলিয়ে দেখতে গিয়েই ভয়ঙ্কর ঘটনাক্রমের ভিডিও এসেছে তদন্তকারীদের হাতে। 

অভিযোগকারিণী কলেজে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করেছেন তদন্তকারীরা

এদিকে শনিবারই অভিযোগকারিণী কলেজে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করেছেন তদন্তকারীরা। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৩ নম্বর ধারা অনুযায়ী, রেকর্ড করা হয়েছে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি। এদিকে, গোপন জবানবন্দি দিতে চেয়েছেন নির্যাতিতার মা-বাবাও। তাঁদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আলিপুর আদালতে আবেদন করা হয়েছে পুলিশের তরফ। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget