এক্সপ্লোর

Kashmir Attack: পহেলগাঁওয়ে হিন্দু নিধন, কলকাতায় মৃতের বাড়িতে NIA-র ৩ সদস্যের দল !

Kashmir Attack NIA In Kolkata: পহেলগাঁও হামলায় নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে এসে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র ৩ সদস্যের দল

কলকাতা: পহেলগাঁওয়ে হিন্দু নিধন, কলকাতায় তদন্তে NIA. পহেলগাঁও হামলায় নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে এসে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র ৩ সদস্যের দল। নিহত সমীর গুহর পরিবারের সদস্যের বয়ান রেকর্ড করা হবে বলে খবর।

আরও পড়ুন, ৪০ থেকে ৬০ কিমি গতিবেগ থাকতে পারে ঝড়ের ! আজ বিকেল থেকে সন্ধ্যার দিকে প্রবল বর্ষণের পূর্বাভাস এই জেলাগুলিতে..

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেছেন, এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে। কাশ্মীরের পহেলগাঁওয়ে এভাবেই ধর্ম জেনে, ঠাণ্ডা মাথায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে পর্যটকদের খুন করে জঙ্গিরা! তারপর নির্লিপ্তভাবে মহিলাদের বলে, যান মোদিকে গিয়ে বলুন! ভারতের বুকে জঙ্গি হানা নতুন না হলেও, পহেলগাঁওয়ে যা হয়েছে তা নজিরবিহীন! কার্যত প্রধানমন্ত্রীকে খোলা চ্য়ালেঞ্জ করেছে পাকিস্তানি জঙ্গিরা! এই প্রেক্ষাপটে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি!প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, এই হামলা শুধুমাত্র নিহত পর্যটকদের ওপর হামলা নয়, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। আমি একেবারে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা এই হামলা চালিয়েছে, সেই সব সন্ত্রাসবাদীদের আর হামলার ষড়যন্ত্রকারীদের, তাদের এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে। 

কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, আমরা তো চাই, জবাবের মতো জবাব চাই। মুখের কথা না, কাজের কথা চাই। পুলওয়ামার পরও এই ঘটনা ঘটল। জম্মু কাশ্মীরে কিন্তু হামলা থামেনি। দল-মত নির্বিশেষে নেতা থেকে সাধারণ মানুষ সকলে চাইছে সন্ত্রাসবাদ নির্মূল করতে যোগ্য় পদক্ষেপ করুক মোদি সরকার। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন,শাস্তি পাবে। শাস্তি হবেই হবে। এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে।  ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে। উইং কমান্ডার প্রফুল্ল বক্সী (অবসরপ্রাপ্ত)বলেন, পাকিস্তানকে আরও আগে চাপ দেওয়া প্রয়োজন ছিল। কারণ পাকিস্তানই এসব করে। কখন প্রয়োজন ছিল? যখন ২৬/১১ হয়েছিল, যখন সংসদে হামলা হয়েছিল,কার্গিল প্রভৃতি...। আমাদের কাছে বহু কারণ ছিল। অনেক দেরি হয়ে গেছে। দের আয়ে দুরস্ত আয়ে। শেষ অবধি কোন পথে পাকিস্তানকে জবাব দেয় মোদি সরকার, সেদিকেই সবার নজর।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Malda News: ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget