এক্সপ্লোর

Weather Update: ৪০ থেকে ৬০ কিমি গতিবেগ থাকতে পারে ঝড়ের ! আজ বিকেল থেকে সন্ধ্যার দিকে প্রবল বর্ষণের পূর্বাভাস এই জেলাগুলিতে..

West Bengal Weather Update : আর কয়েক ঘণ্টার অপেক্ষা, ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনাউত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়, দেখে নিন একনজরে

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া।  তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলায়। তাপপ্রবাহ মালদাতেও। চরম অস্বস্তিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা। বেশকিছু জেলাতে কালবৈশাখীর সতর্কতা। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার মতো বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

আরও পড়ুন, দাদার কাঁধে চেপে বাড়ি ফিরলেন কফিনবন্দি ঝন্টু আলি শেখ ! কাশ্মীরে জঙ্গিদের হাত থেকে দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা..

কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং উত্তরপূর্ব আসামে ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখা। সিকিম থেকে পশ্চিম বাংলাদেশ; যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে।উত্তর দক্ষিণ অক্ষরেখা মারাঠা ওয়ারা থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত। যেটি কর্ণাটক ও তামিলনাডুর উপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই ‌। সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ কমবে ঝড় বৃষ্টির কারণে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শনিবার দাবদাহ দক্ষিণবঙ্গ জুড়ে। তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ,বাঁকুড়া এবং বীরভূম জেলার জন্য। বিকেল বা সন্ধ্যের দিকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে গরম ও অস্বস্তিতে কাটবে। 

আজ ও আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া ?

 রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। রবিবার ঝড় ও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই ছয় জেলাতে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস।

কেমন আবহাওয়া কলকাতায় ?

কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি চরমে।  রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামীকাল দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া শহর জুড়ে। আগামীকাল রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ফের হাওয়া বদলের পরিস্থিতি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে।কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি।

কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?

উত্তরবঙ্গের মালদাতে তাপপ্রবাহের পরিস্থিতি। দুই দিনাজপুরের কিছু অংশে গরম ও অস্বস্তি বাড়বে। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং সহ দুই তিন জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী তিন চার দিনে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ শনিবার ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে দার্জিলিংসহ উত্তরবঙ্গের সব জেলাতে।

মালদা জেলাতে সকাল থেকে বিকেল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই তিন জেলাতেও বেলা শেষে বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবারেও দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget