এক্সপ্লোর

অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?

'প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে' অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে পড়তেই হুঁশিয়ারি কৌস্তভের।


সমীরণ পাল, ব্যারাকপুর : মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে, এনিয়ে হালফিলে একেবারে প্রকাশ্যে চলে এসেছে দুই বিজেপি বিধায়ক অর্জুন সিং ও কৌস্তব বাগচীর মতানৈক্য।  এবার  ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী বিক্ষোভের মুখে পড়লেন অর্জুন সিংয়ের বিধানসভা এলাকার মধ্যে। কেন্দ্রীয় জুট রিসার্চ ইনস্টিটিউটে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। তাঁর গাড়ি লক্ষ্য করে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। হাতে প্ল্যাকার্ড নিয়ে একদল স্থানীয় বাসিন্দাকে বিক্ষোভ দেখাতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের নীলগঞ্জে। শুক্রবার কেন্দ্রীয় জুট রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কৌস্তভ বাগচী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কিষান সম্মান নিধি সংক্রান্ত কর্মসূচি উপলক্ষে সরকারি আমন্ত্রণ পেয়েই সেখানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সংস্থার বাইরে বেরিয়ে আসার সময়ই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক।  কৌস্তভ জানান, আগে থেকেই বেশ কয়েকজন স্থানীয় মহিলা ও পুরুষ প্ল্যাকার্ড হাতে সেখানে অপেক্ষা করছিলেন। কৌস্তভের গাড়ি বেরিয়ে আসতেই তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন তাঁরা। গাড়ির সামনে দাঁড়িয়েও বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশি হস্তক্ষেপে কৌস্তভের গাড়ি এলাকা ছেড়ে বেরিয়ে যায়। তবে পুলিশ চলে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। 

ঘটনার কথা বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বলে জানিয়েছেন কৌস্তব বাগচী। পাশাপাশি,আরও  ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
কৌস্তভ বলেন, তিনি ঠিক বুঝতে পারেননি কারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তবে বেশ কিছু মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন।  তিনি বলেন, কেন্দ্রীয় জুট রিসার্চ ইনস্টিটিউট কোন বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেটাও দলের নেতৃত্বের দেখা উচিত। 

বিক্ষোভের পিছনে তৃণমূল থেকে হঠাৎ বিজেপি হওয়া বা তৃণমূল করত এমন লোকজনেরই  হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, অতীতে এই ধরনের বিক্ষোভ তৃণমূল করত।  কৌস্তবের হুঁশিয়ারি, তাঁর ধৈর্য বা সহনশীলতাকে কেউ দুর্বলতা বলে মনে করলে ভুল করবেন। তাঁর কথায়, “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।”  আর এই মন্তব্য ঘরে শুরু হয়েছে চর্চা । উঠে আসছে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর সঙ্গে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের সাম্প্রতিক মতানৈক্যের প্রসঙ্গও। 

আরও পড়ুন : ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
Gyanesh Kumar Case: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বাড়ছে আন্দোলনের উত্তাপ, আজ দিল্লিতে খাড়গের বাসভবনে অপসারণের প্রস্তাব
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বাড়ছে আন্দোলনের উত্তাপ, আজ দিল্লিতে খাড়গের বাসভবনে অপসারণের প্রস্তাব
Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফলের ২ দিন পার, ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ওড়িশার একাংশে, প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি, জঙ্গল থেকে বেরিয়ে এল বন্যপ্রাণীরা..
ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফলের ২ দিন পার, ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ওড়িশার একাংশে, প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি, জঙ্গল থেকে বেরিয়ে এল বন্যপ্রাণীরা..
Advertisement

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget