এক্সপ্লোর

Kharagpur IIT Student Death : ৪টি বিষয়ে ১০০-তে ১০০, মেধাবী ছেলের আকস্মিক মৃত্যুতে বেদনার অন্ধকারে ফয়জানের মা !

IIT Student Death : খড়গপুর আইআইটি-তে পড়তে আসা ফয়জান আহমেদের মর্মান্তিক পরিণতির বিষয়টি দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে

সন্দীপ সরকার, কলকাতা : অসম বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় অঙ্ক-সহ ৪টি বিষয়ে ১০০-তে ১০০। আইআইটির (IIT) সর্বভারতীয় প্রবেশিকায় একাদশতম স্থান। তারপর খড়গপুর আইআইটিকে (IIT Kharagpur) উচ্চশিক্ষার জন্য বেছে নেওয়া ! ফয়জান আহমেদকে ঘিরে স্বপ্নের জাল বুনছিলেন তাঁর মা। কিন্তু, মেধাবী ছেলের আকস্মিক মৃত্যু নিদারুণ বেদনার অন্ধকারে ঠেলে দিয়েছে তাঁকে !

অঙ্কে ১০০-য় ১০০ পাওয়া ছেলেটার, জীবনের অঙ্কটা মিলল না ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় যখন চারপাশে তোলপাড় চলছে, তখন খড়গপুর আইআইটি-তে পড়তে আসা ফয়জান আহমেদের মর্মান্তিক পরিণতির বিষয়টি দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে।

ফয়জান আহমেদ। অসমের তিনসুকিয়ার অতি সাধারণ পরিবারের এই সন্তানের সংক্ষিপ্ত জীবন। কিন্তু স্বপ্ন ছিল সুবিশাল। তার পরিবার সূত্রেই জানা গেছে, অসমের দোহাটিয়া কলেজে ক্যান্টিন চালাতেন ফয়জানের মা। ফয়জান যখন ক্লাস সেভেনে, সেই সময় দোহাটিয়া কলেজে অধ্যাপক হিসাবে যোগ দেন দিল্লি আইআইটি-র এক প্রাক্তনী। তাঁর কাছেই আইআইটি-র জীবনের অভিজ্ঞতার কথা শোনেন ছোট্ট ফয়জান। তখন স্কুলে পড়লেও, ততদিনে তার মন এই দেশের এলিট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন বুনতে শুরু করেছে। পড়াশোনায় এতটুকু ফাঁকি ছিল না।

ফয়জানের প্রিয় বিষয় ছিল অঙ্ক। অসম বোর্ডের ক্লাস টেনের পরীক্ষায় অঙ্কে ১০০-য় ১০০ পেয়েছিল সে। সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি - সবেতেই ১০০ পেয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। এরপর ফয়জনের ক্লাস টুয়েলভ। সেই পরীক্ষাতেও আশি শতাংশের বেশি নম্বর পায় ফয়জান। সবচেয়ে বড় হার্ডল ছিল আইআইটির প্রবেশিকা। কিন্তু, ফয়জানের অধ্যাবসায় ফের কামাল করল। গোটা ভারতের মধ্যে আইআইটি প্রবেশিকার রাঙ্কিংয়ে ১১ তম স্থান পেলেন ফয়জান। এত ভাল রেজাল্ট করা ফয়জানের সামনে সুযোগ ছিল, তাঁর নিজের রাজ্য গুয়াহাটি কিংবা, দিল্লি-মুম্বই-সহ দেশের যে কোনও প্রান্তের অভিজাত আইআইটি-তে ভর্তি হওয়ার। কিন্তু, ফয়জান বেছে নেন খড়গপুর আইআইটি-কে।

২০২২ -এর ১১ অক্টোবর থেকে খড়গপুর IIT-র তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না।
ঠিক ৩ দিন পরে হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় মেধাবীর মৃতদেহ ! তারপর সব তোলপাড় !

ছোটবেলা থেকে মনের মধ্যে সযত্নে লালিত-পালিত আশা বুকে নিয়ে বাংলায় এসেছিলেন ফয়জান। কিন্তু, এখান থেকে তাঁর গ্রামের বাড়িতে ফিরেছে মৃতদেহ ! স্বপ্নের শবদেহ !

আরও পড়ুন ; 'IIT কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিলে, যাদবপুরের পড়ুয়াকে এভাবে চলে যেতে হত না', আক্ষেপ ফয়জানের মায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget