এক্সপ্লোর

Kharagpur IIT Student Death : 'IIT কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিলে, যাদবপুরের পড়ুয়াকে এভাবে চলে যেতে হত না', আক্ষেপ ফয়জানের মায়ের

Student Death : আইআইটি-র তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদকে খুন করা হয়েছিল বলে দ্বিতীয় ময়নাতদন্তের পর্যবেক্ষণে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সন্দীপ সরকার, কলকাতা : যাদবপুরের (JU Student death) মতো, IIT-র মেধাবী ছাত্র (IIT Kharagpur student death) ফয়জান আহমেদের মর্মান্তিক মৃত্য়ুর নেপথ্য়েও উঠে এসেছে  র‍্যাগিংয়ের  অভিযোগ। ফয়জানের মায়ের দাবি, হস্টেলে যাওয়ার পর থেকেই নতুন ছাত্রদের ওপর অত্য়াচার করা হত। আক্ষেপের সুরে তিনি বলছেন, সেই সময় IIT কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিলে, যাদবপুরে আরেক পড়ুয়াকে এভাবে চলে যেতে হত না।

দশ মাস আগে ছেলে চলে গেছে। আজও ইনসাফের অপেক্ষায় বসে মা। কিন্তু, যাঁদের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ, তাঁরা কি এখনও ঘুরে বেড়াচ্ছে খড়গপুর আইআইটি-র ক্য়াম্পাসেই ? আইআইটি-র মতো প্রথম সারির প্রতিষ্ঠানে মেধাবীদের ভিড়ে মিশে রয়েছে অপরাধমনস্করাও ?

আইআইটি-র তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদকে খুন করা হয়েছিল বলে দ্বিতীয় ময়নাতদন্তের পর্যবেক্ষণে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই খুনি কারা ? কেন খুন করা হয়েছিল ঝকঝকে মেধাবী ফয়জানকে ? এই প্রশ্নের উত্তরে, পরিবারের কথায় উঠে আসছে সেই  র‍্যাগিংয়ের প্রসঙ্গ ! যে অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পড়ুয়া মৃত্য়ুর ঘটনাতেও !



মৃত আইআইটি-র পড়ুয়া ফয়জানের মায়ের দাবি, হস্টেলে যাওয়ার পর থেকেই ফয়জানের মতো নতুনদের  র‍্যাগিং করা হত।আইআইটি-তে যার পোশাকি নাম ছিল Introduction and Reformation. IIT খড়গপুরে মৃত ছাত্রের মা রেহানা আহমেদ বলেন, 'যাদের সঙ্গে ঝগড়া ছিল, তারাই করেছে নিশ্চয়ই।  র‍্যাগিং নিয়ে হচ্ছিল। ওকে র‍্যাগিং করা হয়। ঝগড়া হয়। মিটিং হয়। সেখানে যায়নি। ওরা ঘর থেকে বার করে নি-ডাউন করে। ভিডিও করে। টর্চার করে। রাতে পড়তে দিচ্ছিল না। লাইট অফ করে দিত।'

যাদবপুরের পড়ুয়া মৃত্য়ুর ঘটনায় যেমন বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ প্রশ্নের মুখে পড়েছেন, তেমন আইআইটি-র পড়ুয়া মৃত্য়ুর ঘটনাতেও প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ! ফয়জানের মায়ের চাঞ্চল্য়কর দাবি, র‍্যাগিং নিয়ে কর্তৃপক্ষের কাছে ইমেলে অভিযোগ জানালে, সেই খবর সঙ্গে সঙ্গে পৌঁছে যেত অভিযুক্তদের কাছেই !

তবে কি কর্তৃপক্ষের প্রশ্রয়েই বাড়বাড়ন্ত ? রেহানা আহমেদ বলছেন, 'আইআইটি-কে চিঠি লেখে। একটু দেখলে আমাদের বললে আমরা নিয়ে চলে আসতাম। যাদের বিরুদ্ধে ইমেল করত, তাদের ডেকে বলে দিত ফয়জান ইমেল করেছে... প্রথম দিন থেকে কিছু না কিছু চলছিল। ওয়ার্ডেনের কাজ ছিল এটা বাড়তে না দেওয়া।কালপ্রিটদের ডেকে বলা উচিত ছিল।'

যাদবপুরে এক মেধাবী পড়ুয়ার মৃত্য়ুতেও যেভাবে র‍্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে, তা শুনে মন কেঁদে উঠেছে ফয়জানের মায়ের। আক্ষেপের সুরে তিনি বলেন, 'মেরা ফয়জানকা জব আইআইটি খড়গপুর মে ইয়ে কাণ্ড হো রাহা থা, তহ আইআইটি কলকাতা, খড়গপুরের পুলিশ প্রশাসন স্টেপ নিলে আজ যাদবপুরে আরেক বাচ্চা খোনা নেহি পড়তা।'

যাদবপুরে পড়ুয়া মৃত্য়ুর ঘটনায় বিশ্ববিদ্য়ালয়ের বেশ কয়েকজন ছাত্র ও প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, আইআইটি-র পড়ুয়া মৃত্য়ুর ঘটনায় এখনও অবধি কেউ গ্রেফতার হয়নি। শেষ অবধি সিটের তদন্তে কি বিচার মিলবে ? ধরা পড়বে অপরাধীরা ? সেই অপেক্ষায় বসে ফয়জানের মা।

আরও পড়ুন ; ৪টি বিষয়ে ১০০-তে ১০০, মেধাবী ছেলের আকস্মিক মৃত্যুতে বেদনার অন্ধকারে ফয়জানের মা !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget