এক্সপ্লোর

Kharagpur News: প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ! মহিলার গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ! শাকিল-কুরবানের কীর্তিতে আতঙ্ক!

Kharagpur Protesters: রুকিয়া বিবির গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মহিলার গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ খড়গপুরের গোলখুলি এলাকায় রুকিয়া বিবির গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।                                  

তাঁর অভিযোগ ইন্দা, পাঁচবেড়িয়া, কাজিমহল্লা, খড়গপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে প্রকাশ্যে মাদক বিক্রি হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে অনেক যুবক। গতকাল স্থানীয়রা এর প্রতিবাদ করে এবং শেখ শাকিল ও শেখ কুরবান নামে দুই অভিযুক্তকে খড়গপুর টাউন থানার হাতে তুলে দেয়। এরপরেই রুকিয়া বিবির গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। ঘটনাস্থলে যায় খড়গপুর টাউন থানার পুলিশ।                                 

এর আগে ৮ সেপ্টেম্বর এমনই একটি ঘটনা ঘটেছিল একবালপুরে। মদের আসরের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ৮ সেপ্টেম্বর রাতে ধনরাজ প্রসাদের বাড়ির পাশে মদ্যপান ও গালিগালাজ করছিল কয়েকজন দুষ্কৃতী। ভাইয়ের চোখের সামনে আচমকা চপার বের করে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে আমজাদ নামে এক দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন ধনরাজ। অভিযোগ এরপর গুলি চালানোরও চেষ্টা করেন অভিযুক্তের শাগরেদরা। চারদিন পর হাসপাতালে মৃত্যু হয়েছিল ধনরাজ প্রসাদের।                     

শুধু কলকাতা নয়, সেপ্টেম্বরেই এমন ঘটনা ঘটেছিল মালদাতে। জুয়ার ঠেকের প্রতিবাদ করায় হামলার অভিযোগ উঠেছিল। বাড়ি থেকে শুরু করে মোটরবাইকে ভাঙচুরের অভিযোগ উঠল পুরাতন মালদায়। এখানেই শেষ নয়, ঘটনায় বাড়ির মহিলাদেরও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছিল।                                    

তার আগে, বেলঘরিয়ায় প্রকাশ্যে মদের আসরের প্রতিবাদ করায়, আক্রান্ত হতে হয়েছিল আঁকার শিক্ষককে। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এবার পুরাতন মালদায়, জুয়ার ঠেকের প্রতিবাদ করায় সোজা বাড়িতে এসে হামলা চালাল বহিরাগতরা। থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার।                                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Banglar Bari: আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ
আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget