এক্সপ্লোর

KMC Borough Chairman:কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান নির্বাচনে তৃণমূলকে সমর্থন বাম কাউন্সিলরের! কটাক্ষ বিজেপির

KMC Borough Chairman Election: ভোটাভুটিতে তৃণমূলকে সমর্থন বামের!বুধবার এমনই ছবি দেখা গেল বাঘাযতীন স্টেশন রোডে কলকাতা পুরসভার ১১ নম্বর বরো অফিসে।

অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য , কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বরো চেয়ারম্যান (Borough Chairman) নির্বাচনে তৃণমূল কাউন্সিলরকে সমর্থন করলেন সিপিএম কাউন্সিলর! তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কটাক্ষ করেছে বিজেপি। বাম কাউন্সিলরের বক্তব্য, তৃণমূল কাউন্সিলর ভাল কাজ করেন বলেই তাঁকে সমর্থন করেছেন।

ভোটাভুটিতে তৃণমূলকে সমর্থন বামের!বুধবার এমনই ছবি দেখা গেল বাঘাযতীন স্টেশন রোডে কলকাতা পুরসভার ১১ নম্বর বরো অফিসে। বরো চেয়ারম্যান নির্বাচনে তৃণমূল কাউন্সিলরকে সমর্থন করলেন সিপিএম কাউন্সিলর!

১৪৪ ওয়ার্ডের কলকাতা পুরসভায় তৃণমূল একাই এবার ১৩৪টি আসনে জয়ী হয়েছে। বিজেপি ৩টি, কংগ্রেস ২টি, বামেরা ২টি এবং নির্দল ৩টি আসনে জিতেছে।

বুধবার থেকে শুরু হয়েছে বরো চেয়ারম্যান নির্বাচনের কাজ। বুধবার ছিল কলকাতা পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যান নির্বাচন, যার আওতায় মোট ৭টি ওয়ার্ড রয়েছে। ৭টি ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র ১০৩ নম্বর ওয়ার্ডে বিরোধী দলের কাউন্সিলর রয়েছেন। তিনি হলেন সিপিএমের নন্দিতা রায়। ১১ নম্বর বরোর চেয়ারম্যান হিসেবে ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর নাম প্রস্তাব করা হয়। এই নির্বাচন পর্বে রিটার্নিং অফিসার ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। হাত তুলে ভোটাভুটির সময় দেখা যায়, তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায়ও তাঁকে সমর্থন করছেন!

কলকাতা পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় বলেছেন, তারকেশ্বর চক্রবর্তী খুব ভাল কাজ করেন। তাই তাঁকে সমর্থন করলাম।

কলকাতা পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী বলেছেন, আরও ভাল কাজ করব। অনুপ্রেরণা পেলাম।

ঘটনা সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর  সজল ঘোষ বলেছেন, এ তো বোঝাই যাচ্ছে। নবান্নে ফিশফ্রাই খেয়ে এসেছিলেন বিমান বসু। বামেদের কিছু নেই।

কলকাতা পুরসভার ইতিহাস বলছে অতীতেও ঘটেছে এমন ব্যতিক্রমী ঘটনা। গত পুরভোটের পর তৃণমূল নেতা সুব্রত বক্সীর ভাই সন্দীপ রঞ্জন বক্সী যখন ৮ নম্বর বরোর চেয়ারম্যান নির্বাচিত হন, তখন তাঁকে সমর্থন করেন ৮৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুব্রত ঘোষ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget