এক্সপ্লোর

Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট

BJP Rajya Sabha MP: বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে সার্টিফিকেট নিলেন কোয়েল মল্লিক। আজই ছিল রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর কোনও প্রার্থী না থাকায় বিজয়ীর সার্টিফিকেট পেলেন কোয়েল।

কলকাতা: ফুল বদলে বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক। শুক্রবার বিধানসভায় এসে সচিবের হাত থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও অন্য কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন কোয়েল।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের বিষয়ে বিরোধীদের সঙ্গে দেখা করার সময় দিলেন রাষ্ট্রপতি, ১০ নেতা যাবেন সাক্ষাতে

রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোয়েল মল্লিক। গত ১৬ জুলাই তিনি সাংসদ পদে ইস্তফা দেন। এবার বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাওয়ার পথ প্রশস্ত হল তাঁর। তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হওয়ার পর একদিনও অধিবেশনে যোগ দেননি তিনি। ফলে আড়াই মাসের মধ্যেই দল বদলে নতুন রাজনৈতিক পরিচয় পেলেন কোয়েল।

এর আগে সুখেন্দুশেখর রায়, প্রকাশচিক বরাইক ও সুস্মিতা দেবের মতো সাংসদদের ক্ষেত্রেও দলবদলের পর রাজ্যসভায় যাওয়ার নজির রয়েছে। সেই তালিকাতেই এবার যুক্ত হল কোয়েল মল্লিকের নাম। শংসাপত্র গ্রহণের পর কোয়েল বলেন, দেশের জন্য কাজ করতে চান তিনি। তবে নতুন দায়িত্বে তাঁর ভূমিকা কী হবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: বীরভূমে বেআইনি বালি কারবারে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু, উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্রাক্টর

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন কোয়েল মল্লিক। আর তারপর তাঁর ইস্তফার পর তিনি যখন বিজেপির টিকিট পান, তখন তাঁকে তীব্র কটাক্ষ করে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিককে তাঁরই ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করে ছিল বিজেপি। আর সেই আসনেই এবার বিজয়ী হলেন কোয়েল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তাঁকে কার্যতই 'বিশ্বাসঘাতক' বলে অভিহিত করেন। পাশাপাশি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তেরও সমালোচনা করেন কুণাল।

কুণাল ঘোষ সেদিন বলেন, "এই কারণেই তো প্রশ্ন ওঠে! দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্য়ায়ের যে উদারতা, অর্থাৎ সমাজের বিশিষ্টদের রাজনীতি, জনপ্রতিনিত্বের জায়গা বিধানসভা, রাজ্যসভা বা লোকসভায় পাঠনো...সদিচ্ছা থেকেই করেছিলেন। প্রণববাবু একসময় বলতেন, 'মমতা তৃণমূলকে অন্তর্নিহিত জোট বানিয়ে দিয়েছে'। কারণ সমাজের বিভিন্ন স্তরের মানুষের এক অদ্ভুত প্রতিনিধিত্ব করেছে তৃণমূল। সক্রিয় রাজনীতিক থেকে ডাক্তার, খেলোয়াড়, গায়ক, সিনেমার শিল্পী...সকলেই আছেন, যাঁরা বিধায়ক বা সাংসদ হয়ে জনপ্রতিনিধিত্ব করতে গিয়েছেন। শুধু রাজনীতিক কেন, সকলকে আনার পক্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সৌজন্যকে কয়েক জন বিশ্বাসঘাতকতা করে বুঝিয়ে দিয়েছেন, আর যেন কেউ এই পথে না হাঁটেন। এই সৌজন্য সকলের জন্য নয়।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Advertisement

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget