এক্সপ্লোর

Kolkata Airport: ফের বিমানে বোমাতঙ্ক ! ডিব্রুগড়-কলকাতা উড়ানের শৌচালয়ে লিপ্টস্টিকে লেখা হুমকি..

Kolkata Airport Bomb Scare: একদিনে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জোড়া ঘটনায় যোগসূত্র?

কলকাতা: ফের ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! সকালে কলকাতা-শিলং বিমানে বোমা থাকার দাবি করে শৌচালয়ে চিরকুট। সন্ধেয় ডিব্রুগড়-কলকাতা বিমানের শৌচালয়ের লিপ্টস্টিকে লেখা হুমকি। তবে কলকাতায় নিরাপদে অবতরণ ডিব্রুগড়-কলকাতা বিমানের। তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি বলে খবর। একদিনে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জোড়া ঘটনায় যোগসূত্র? খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন, কাল থেকে শুরু বেকার ভাতার ফর্ম বিলি, "অনলাইনে" আবেদন নয় কেন ? প্রশ্ন শুভেন্দুর

গত মাসেও এমন ঘটনা প্রকাশ্যে এসেছিল। বাগডোগরা আসার পথে বিপত্তি ধরা পড়েছিল। বিমানে বোমা রয়েছে বলে এসেছিল হুমকি, যা নিয়ে মুহূর্তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যাত্রী এবং বিমানকর্মীদের মধ্যে।  তবে শেষ পর্যন্ত মুখ ঘুরিয়ে লখনউয়ে নামানো হয়েছিল বিমান।   নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে বিমানটি চালানো হয়েছিল তল্লাশি। একদিকে যেমন বোমাতঙ্ক, অপরদিকে বহু বিমান দুর্ঘটনারও সাক্ষী এদেশ।

সম্প্রতি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও NCP প্রধান অজিত পাওয়ারের।  এই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে অতীতের একাধিক মর্মান্তিক বিপর্যয়ের কথা। গত বছরই ১২ জুন আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। নিহত ২৪১ জন বিমানযাত্রীর মধ্য়ে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিজয় রূপানি। ২০২১ সালের ৮ ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরিতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের ৩ বাহিনীর সর্বোচ্চ পদাধিকারী, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। ২০১১ সালের ৩০ এপ্রিল তাওয়াং থেকে ইটানগর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন অরুণাচলপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও হেভিওয়েট কংগ্রেস নেতা দরজি খাণ্ডু। ৪ দিনের মাথায় সেনা, এসএসবি-র চিরুনি তল্লাশিতে অরুণাচলের পশ্চিম কামেং জেলায় উদ্ধার হয় ভেঙে পড়া হেলিকপ্টার। 
 
মুখ্যমন্ত্রী দরজি খাণ্ডুকে মৃত বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।২০০৯ সালের তেসরা সেপ্টেম্বর, BELL-430 হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় তৎকালীন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির। অন্ধ্র-রয়ালসীমার মাঝামাঝি জায়গায় নাল্লামালার জঙ্গলে গিয়ে আছড়ে পড়ে কপ্টারটি। ২০০২ সালের ৩ মার্চ অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় বিমান দুঘর্টনায় মৃত্যু হয় বাজপেয়ী জমানায় লোকসভার স্পিকার জি এস বালাযোগীর।তার আগের বছরই ৩০ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মইনপুরীতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রাক্তন বিমানমন্ত্রী মাধবরাও সিন্ধিয়া৷ ১৯৮০ সালের ২৩ জুন নয়াদিল্লির সফদরজঙ্গ বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ইন্দিরা-পুত্র সঞ্জয় গান্ধীর। আর এবার সেই একই পরিণতি হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের।
 

সেরা শিরোনাম

Cyclone News: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget