এক্সপ্লোর

Yuva Sathi: কাল থেকে শুরু বেকার ভাতার ফর্ম বিলি, "অনলাইনে" আবেদন নয় কেন ? প্রশ্ন শুভেন্দুর

Suvendu On Yuva Sathi Scheme : কাল থেকেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম বিলির কাজ, জোর নিশানা শুভেন্দুর

সুকান্ত মুখোপাধ্য়ায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কাল থেকেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম বিলির কাজ। নবান্নের বিশেষ নির্দেশ, জেলায় জেলায় বিশেষ শিবিরের মাধ্যমে যুবসাথীর ভাতা সংক্রান্ত আবেদনপত্র বিলি ও জমা নেওয়া শুরু হবে। আর এনিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক সংঘাত। চাকরি দেওয়া নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে জবাব দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন, ভোটের মুখে EM বাইপাস থেকে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা !

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' নিয়ে তুঙ্গে রাজনীতি ! অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' ঘোষণা করা হয়েছে। তবে প্রথমে, চলতি বছরের ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও,পরে তা প্রায় ৪ মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলেছিলাম ১৫ অগাস্ট থেকে করব। কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফিনানশিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকেই দেব বলে ঠিক করেছি। 
 
রবিবার থেকে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক বিধানসভায় ক্যাম্প করা হবে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। এই ক্য়াম্পে প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করে তা ঝাড়াইবাছাই করা হবে। তৈরি হবে উপভোক্তাদের তালিকা।কিন্তু ভোটের কথা মাথায় রেখেই কি এই প্রকল্পের সুবিধা দেওয়ার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে? এই নিয়ে যখন জোর তরজা চলছে, তখন ক্যাম্প শুরুর আগের দিন 'যুবসাথী' প্রকল্প নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, ২০১৩-র ১৭ লক্ষের আবেদনকারীর ভবিষ্যৎ কী হল, জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাঁদের মধ্যে কতজন চাকরি পেয়েছে, শ্বেতপত্র চাই।  আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পর, পোর্টাল হয়ে যাওয়ার পর, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কাল (রবিবার) থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? 

তৃণমূল কংগ্রেস মুখপাত্র  অরূপ চক্রবর্তী বলেন, একদিকে যখন বন্ধ্য়া কর্মসংস্কৃতিকে উপেক্ষা করে কেন্দ্রীয় বঞ্চনাকে উপেক্ষা করেও রাজ্য কর্মসংস্থানের দিকে এগিয়ে চলছে, একদিকে এত প্রতিবন্ধকতার পরেও পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হচ্ছে আর গোটা দেশে ১১ বছরে নতুন করে ১৭ কোটি বেকার তৈরি হচ্ছে। একইসঙ্গে চাকরি দেওয়া নিয়েও এদিন তৃণমূল সরকারকে নিশানায় বিঁধেছেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, আগামীকাল (রবিবার) থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক-যুবতীদের সঙ্গে।  ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটা ফিল আপ করুন, আমাদের কোনও আপত্তি নেই। কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমি জানি এপ্রিল মাসে আপনারা আমাদের (ক্ষমতায়) আনবেন। 
 
তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, শুভেন্দু অধিকারী বলছেন চাকরির কথা। বেকার যুবদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদি। বছরে ২ কোটি বেকারের চাকরি। সারা ভারতবর্ষ দেখেছে বিজেপির আমলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হ্রাস হয়েছে, ১১ বছরে ১৭ কোটি। রবিবার থেকে শুরু হচ্ছে 'যুবসাথী'র আবেদনপত্র বিলি। শনিবার এই নিয়ে নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।'যুবসাথী' প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।প্রকল্পে নাম নথিভুক্তর জন্য প্রয়োজন আধার কার্ড, মাধ্য়মিক বা সমতুল পরীক্ষার অ্য়াডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্য়ান্য নথি।

নবান্ন সূত্রে খবর, নিয়মিত প্রতি ক্যাম্পে চারজন আধিকারিক উপস্থিত থাকবেন।রেজিস্ট্রেশনের পর নথি যাচাই করে তা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হবে।রবিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে ক্ষেত-মজুরদের আর্থিক সহায়তা ও লক্ষ্মীর ভাণ্ডারের জন্যও আবেদন গ্রহণ করা হবে  শিবিরে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Koyel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Update: রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম
রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget