এক্সপ্লোর

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন

Kolkata Airport Control Room Fire Incident: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন। বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে তৃতীয় তলায় আচমকাই আগুন লেগে যায় বলে খবর

সৌমিত্র রায়, কলকাতা: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন। বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে তৃতীয় তলায় আচমকাই আগুন লেগে যায়। টুনি লাইট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকলের। এই বিল্ডিংয়েরই আট তলা থেকে বিমান চলাচল কন্ট্রোল করা হয় বলে খবর।

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল ওই বিল্ডিং, আর সেখান থেকেই শর্ট সার্কিট ?

বিমানবন্দরের সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতে এটিসি বিল্ডিংয়ের  তৃতীয় তলায় আগুন লাগে। মূলত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল ওই বিল্ডিং। এদিকে ওই টুনি লাইটের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। জানা গিয়েছে, বাইরের দেওয়ালে একটি পাখির বাসা ছিল, সেখানেই প্রথম আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই, এখানে যারা কর্মীরা রয়েছেন, তাঁরা ফায়ারব্রিগেডে খবর দেন। এবং এয়ারপোর্ট অথরিটির নিজস্ব যে ফায়ার ইঞ্জিন, সেটা এখানে চলে আসে। আগুন নেভানোর কাজ শুরু হয়। ফায়ার স্টেশন থেকেও দুটি ইঞ্জিন আসে। মোট ৩ ইঞ্জিনের তৎপরতায় প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। শেষ অবধি পাওয়া খবরে, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। তবে এটিসি বিল্ডিয়ে আগুন লাগার ঘটনায় বিমান চলাচলে কোনও রকম প্রভাব পড়েনি। তার কারণ হচ্ছে, এটিসি বিল্ডিংয়ের ৮ তলা থেকে বিমান চলাচল কন্ট্রোল করা হয়, কিন্তু যে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, সেটি এটিসি বিল্ডিংয়ের তৃতীয় তলায় ঘটার দরুন, কোনও প্রভাব পড়েনি।

কী বললেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর ?

কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর বিক্রম সিংহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আজ ভোরবেলা ৪ টে নাগাদ, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ..সকাল ৬ টা অবধি প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, এটিসি বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় বিমান চলাচলে কোনও সমস্যা তৈরি হয়নি, কোনও প্রভাব পড়েনি। তবে এটিসি বিল্ডিংয়ের এই আগুন নিয়ন্ত্রণে না এসে, আরও ছড়িয়ে পড়ত, তাহলে কিন্তু আরও বড়সড় বিপদ হতে পারত। তবে প্রকৃতই ঠিক কী  কারণে এই আগুন লেগেছিল, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে। তারপরেই পুরো বিষয়টা বাইরে আসবে।

Advertisement

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget