এক্সপ্লোর

Kolkata Airport: মুম্বই যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন ১৯৪ যাত্রী, টেকঅফের আগে আচমকা আসে 'খবর', কলকাতা বিমানবন্দরের ওই উড়ানেই বোমাতঙ্ক !

Kolkata Airport Indigo Flight Bomb Threat High Alert: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নেওয়া হল আইসোলেশনে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, CISF, ফায়ারইঞ্জিন

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। মুম্বইগামী ইন্ডিগোর 6E5227 বিমানটিকে ইতিমধ্যেই বিমানটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন, পহেলগাঁও হামলায় যোগ্য জবাব পাকিস্তানকে, 'অপারেশন সিঁদুর'-র সাফল্যে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা !

ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। এদিন দুপুরবেলায় কলকাতা বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার,একটি ইন্ডিগোর ফ্লাইট, সেখানে বোমাতঙ্কের খবর আসে। মূলত, কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় আগেই,  খবর আসে মুম্বইগামী ইন্ডিগোর 6E5227 বিমানটিতে, বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। মুম্বইগামী এই যাত্রীবাহি বিমানে মোট ১৯৪ জন যাত্রী ছিলেন। কলকাতা বিমানবন্দরে পুরোপুরিভাবে এমারজেন্সি ডিক্লায়ার করে দেওয়া হয়। এরপরেই দ্রুত কলকাতা বিমানবন্দরের আইসোলেশন বে-তে ওই বিমানটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। বম্ব স্কোয়াডের কর্মীরা, গোটা বিমানজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন। পাশাপাশি CISF এবং ফায়ার বিগ্রেডকেও মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর কৃর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিগোর ওই বিমানটিকে আইসোলেশনে রাখা হলেও, বাকি সকল বিমানই স্বাভাবিকভাবে যাতায়াত করছে।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের উত্তেজনা চলার কারণে দেশজুড়ে বিমানবন্দরগুলিতে নেওয়া হয়েছিল একাধিক নিরাপত্তাজনিত একাধিক পদক্ষেপ। ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রক। তবে গতকাল সংঘর্ষ বিরতির পরেই পুনরায় খুলে যায়  দেশের ৩২ টি এয়ারপোর্ট। ভারত-পাকিস্তানের সংঘর্ষের আবহে, অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, কিষেণগড়, পটীয়ালা, সিমলা, জোধপুর, বিকানের, জম্মু, পাঠানকোট-সহ ৩২ টি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল। তবে শনিবার যুব্ধ বিরতি ঘোষণার পর, দেশের অধিকাংশ বিমানবন্দরগুলিতে অপারেশন স্বাভাবিক রয়েছে। এহেন অবস্থায় শ্রীনগর, চণ্ডীগড়, অমৃতসর-সহ ৩২ টি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এমনটাই জানিয়েছে Corporate Comminications Directorate। পাশাপাশি জানানো হয়েছে, যাত্রীরা যেনও এয়ারলাইন্সের ওয়েবসাইটে তাঁদের নির্দিষ্ট বিমান সংস্থার যাবতীয়  আপডেট দেখে নেয়। 

অপরদিকে, ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির মাঝে, অপারেশন স্বাভাবিক রয়েছে দিল্লি বিমানবন্দরে। তবে নিরাপত্তার কড়াকড়ির জন্য, উড়ানের ওঠা নামায় প্রভাব পড়তে পারে, জানিয়েছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL). ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণ দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তাজনিত একাধিক পদক্ষেপ নেওয়া হয়। দিল্লি এয়ারপোর্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের কাজ স্বাভাবিকভাবেই চলছে। কোনও বাধা নেই। উড়ান চলাচলের গতি এবং নিরাপত্তা প্রোটোকল পরিবর্তনের কারণে কিছু উড়ানের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। যাত্রীদের নিজ নিজ উড়ান সংস্থার আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।এবং পাশাপাশি চেক ইন লাগেজ এর নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এ ফের বড় ধাক্কা, 'ঋতব্রত তৃণমূল'-এ মদন মিত্র
২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এ ফের বড় ধাক্কা, 'ঋতব্রত তৃণমূল'-এ মদন মিত্র
Madan Mitra : 'ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর' মমতা-শিবির ছেড়েই অভিষেকের 'হিটলারি' নিয়ে বিস্ফোরক মদন
'ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর' মমতা-শিবির ছেড়েই অভিষেকের 'হিটলারি' নিয়ে বিস্ফোরক মদন
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC 21 July: কালীঘাট তৃণমূলের ২১ জুলাই কোথায় হবে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কলকাতার কোন জায়গায়?
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই কোথায় হবে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কলকাতার কোন জায়গায়?

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget