এক্সপ্লোর

Operation Sindoor: পহেলগাঁও হামলায় যোগ্য জবাব পাকিস্তানকে, 'অপারেশন সিঁদুর'-র সাফল্যে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা !

Operation Sindoor Bengal Celebration :'অপারেশন সিঁদুর'-র সাফল্যে সিঁদুর খেলায় মাতলেন বাংলার গৃহবধূরা, সীমান্তে প্রহরায় থাকা ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় করলেন যজ্ঞও

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে সফল হয়েছে  'অপারেশন সিঁদুর'।  'অপারেশন সিঁদুর' সফল হওয়ায় সিঁদুর খেলায় মেতে উঠলেন সোদপুর সুভাষ নগরের মহিলারা। সীমান্তে প্রহরায় থাকা ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় করলেন যজ্ঞও।

দেখে মনে হতে পারে এযেনও বিজয়া দশমী, 'অপারেশন সিঁদুর'-র সাফল্যে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা !

এই ছবি দেখলে মনে হবে কোনও বিজয়া দশমীর দুর্গাপূজা মণ্ডপের ছবি। কিন্তু না এই অকাল সিঁদুর খেলা কারণ হল কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী তিন বিভাগের দক্ষ সৈনিকরা যেভাবে অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গিদের মেরেছে সেই অপারেশন সিঁদুর সফল হওয়ার জন্য সিঁদুর খেলায় মেতে উঠলেন সুভাষ নগরের মহিলারা।

'অপারেশন সফল হওয়ার জন্যই এই সিঁদুর খেলা..'

শুধু সিঁদুর খেলা নয় পানিহাটি পুরসভার  ২ নম্বর ওয়ার্ড  সুভাসনগরের নবজাগরণ ক্লাবের উদ্যোগে মঙ্গলযজ্ঞ অনুষ্ঠিত হল সীমান্তবর্তী এলাকায় দিনরাত প্রহরায় থাকা ভারতীয় সৈনিকদের মঙ্গল কামনায়। ভারতীয় বিবাহিত নারীদের এক চিমটি সিঁদুরে ক্ষমতা কতখানি তার প্রমাণ দিতে এই অপারেশনের নাম দিয়েছিল সিঁদুর এবং সেই সিঁদুর অপারেশন সফল হওয়ার জন্যই এই সিঁদুর খেলা বলে জানান উপস্থিত মহিলারাl

পহেলগাঁওয়ে গণহত্যার পর প্রত্যাঘাত হেনেছিল ভারতীয় সেনা

অপারেশন সিঁদুর এখনও চলছে, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বায়ুসেনা। 'জাতীয় উদ্দেশ্য়পূরণে নির্দিষ্ট লক্ষ্যে গোপনীয়তার সঙ্গে অপারেশন চলছে'। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে সফল দায়িত্বপালন করছে বায়ুসেনা। অপারেশন সিঁদুর নিয়ে বড় আপডেট দিল ভারতীয় বায়ুসেনা। গত ৬ মে মধ্যরাতে পহেলগাঁওয়ে গণহত্যার পর প্রত্যাঘাত হেনেছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে বেছে বেছে ধ্বংস করা হয়েছিল ৯টি জঙ্গি ঘাঁটি। বাহাওয়ালপুর, মুরিদকে-র মতো লস্কর-জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন শীর্ষস্তরের জঙ্গি নেতা অপারেশন সিঁদুরে নিহত হয়।

আরও পড়ুন, সংঘর্ষ বিরতির পর আজ প্রথম বৈঠক ভারত ও পাকিস্তানের, কথা হবে ২ দেশের DGMO পর্যায়ে..

মূলত পহেলগাঁওয়ে হিন্দু নিধনের বদলা নিতে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি।  আর উল্টে ভারতের সাধারণ মানুষকে নিশানা করে পাকিস্তান। লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন থেকে শুরু করে ভারতের আকাশসীমায় ঢুকে ড্রোন দিয়ে বিস্ফোরণ ঘটনোর চেষ্টা!অত্যন্ত দক্ষতার সঙ্গে সেসব সামলে, এবার পাল্টা পাকিস্তানের সামরিক ঘাঁটি গুলিকে নিশানা করতে শুরু করেছিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক এয়ারবেস! 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget