এক্সপ্লোর

Anandapur Fire : জ্বলছিল আনন্দপুর, পুড়ছিল মানুষ, কোথায় ছিলেন সুজিত বসু? কলকাতাতেই?

যখন জ্বলছিল আনন্দপুর, কলকাতায় থেকেও কেন এলেন না দমকলমন্ত্রী? দিলেন এই উত্তর

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : আনন্দপুরে ভয়াবহ অগ্নিগ্রাসে বহু জীবন। কেন ঘটনাস্থলে গেলেন না দমকলমন্ত্রী? তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দুপুর থেকে নিজের এলাকাতেই ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। তবু, সারাদিনে ঘটনাস্থলে দেখা গেল না তাঁকে। বিরোধীরা প্রশ্ন তুললেন। কিন্তু দমকলমন্ত্রী কী বললেন? অগ্নিকাণ্ড হলেই  সবসময় ছুটে যাওয়া দমকলমন্ত্রী এদিন কোথায় ছিলেন? 

প্রাক-প্রজাতন্ত্র দিবসে কয়েকটা গরীব মানুষ কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে গিয়ে রাতে আগুনে ঝলসে মরে গেলেন । পরিবারগুলো ভেসে গেল! অথচ সেদিন ঘটনাস্থলে গেলেন না দমকলমন্ত্রী । এই নিয়ে এখন জোর বিতর্ক! সূত্রের খবর, দুপুর থেকে লেকটাউনেই ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থল থেকে যে এলাকার দূরত্ব মেরেকেটে ৮ কিলোমিটার। তবু, সারাদিনে  ঘটনাস্থলে দেখা গেল না তাঁকে। বিরোধীরা ঘটনাস্থলে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেও, দাপুটে মন্ত্রী দাপটের সঙ্গেই জবাব দিলেন! 

এই নাজিরাবাদ এলাকা সোনারপুর উত্তর বিধানসভা ও যাদবপুর লোকসভার মধ্য়ে পড়ে। আগুনলাগার প্রায় ন'ঘণ্টা পর ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম ও তাঁর স্বামী রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মণ্ডল। কিন্তু দমকলমন্ত্রী কোথায়? প্রশ্ন করতেই নিজের মতো ব্যাখ্যা দিলেন তিনি। 

দমকলমন্ত্রী বললেন, 'দমকলমন্ত্রীকে কি সবসময় স্পটে থাকতে হবে? দমকলমন্ত্রী আছে। ... শুধু গেলেই তো হবে না। কাজটা করতে হবে। তাহলে ১২টা গাড়ি কী করে অর্গানাইজড হল? বিরোধীরা অনেক কথা বলে। কিছুদিন আগে অন্য রাজ্যে অনেক ঘটনা ঘটছে। ২৫-৩০জন মারা গেল। গোয়াতে মারা গেল। আরও বিভিন্ন জায়গায় মারা গেল। এসব নিয়ে সস্তার রাজনীতি করে বিরোধীদের লাভ নেই। আমাদের ডিউটি আমরা করছি।' 

এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, 'দমকলমন্ত্রী উনি ফেস্টিভাল পালন করছেন। '  

এদিকে, পুলিশ সূত্রে খবর, দেহগুলি এতটাই পুড়ে গেছে, যে চেনা যাচ্ছে না। তাই DNA টেস্টের জন্য পাঠানো হবে। সন্ধেয় জেসিবি দিয়ে গোডাউনের কাঠামো ভেঙে নিখোঁজদের খোঁজ শুরু হয়েছে। এখনও খোঁজ মেলেনি অনেকের। নিখোঁজ কর্মীদের আত্মীয়দের দাবি, গোডাউনের দরজা ছিল তালাবন্ধ। জেসিবি দিয়ে লোহার কাঠামো সরিয়ে, শুরু হয়েছে খোঁজ। ক মুহূর্তে আনন্দপুর যেন মৃত্যুপুরী।                            

সেরা শিরোনাম

Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
West Bengal News Live : মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
Kali Puja: সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই

ভিডিও

Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Madan Mitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget