এক্সপ্লোর

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

Weather News: নিম্নচাপের জেরে সোমবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। আমহার্স্ট স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিটে সপ্তাহের প্রথম দিনে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় মানুষকে।

কলকাতা: সোমবার টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল শহর থেকে জেলার বিস্তীর্ণ অংশ। কলকাতায় সপ্তাহের প্রথম দিন যাতায়াত করতে গিয়ে নাজেহাল হলেন বহু মানুষ। একাধিক জেলা থেকে উঠে এল জল যন্ত্রণার ছবি। সোমবার সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি। যার জেরে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতার বিস্তীর্ণ এলাকা। জল জমে শহরের উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন রাস্তায়৷ আমহার্স্ট স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, গিরিশ পার্ক, পাটুলি, সায়েন্স সিটি সব জায়গায় একই ছবি। এমনকী মঙ্গলবারও হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত।

নিম্নচাপের জেরে সোমবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। আমহার্স্ট স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিটে সপ্তাহের প্রথম দিনে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় বহু মানুষকে। টানা বৃষ্টির জেরে আমহার্স্ট স্ট্রিটের রাস্তা জলমগ্ন, এই রাস্তা দিয়ে যেতে গিয়ে সমস্যা, গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছেন অনেকে। পুরসভার তরফে পাম্প বসিয়ে জল বের করা হচ্ছে। টানা বৃষ্টিতে জল থৈ থৈ হয়ে পড়ে উত্তরের গিরিশ পার্ক থেকে দক্ষিণের পাটুলি। বৃষ্টির জেরে জল জমে বিপত্তি। গলি থেকে রাজপথ, সব জায়গায় হাঁটু সমান জল।

বেহালার ১২৯ নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে, জল ঠেলে যাতায়াত করতে গিয়ে নাজেহাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। টানা বৃষ্টির জেরে পাতিপুকুরের বিস্তীর্ণ অংশে জল জমে যায়। বহু জায়গায় পানীয় জলের কল ডুবে গিয়ে বিপত্তি বাধে। পানীয় জলের সঙ্কট দেখা যায়। নোয়াপাড়া মেট্রো স্টেশনেও জল জমে বিপত্তি বাধে। আর জি কর মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ ও সার্জারি বিভাগের সামনে জল জমে বিপত্তি বাধে। বিপাকে পড়েন রোগী ও তাদের আত্মীয়রা।

হলদিয়া পুরসভার ২৯ ওয়ার্ডের মধ্যে সবকটি জলমগ্ন হয়ে পড়ে। ক্ষুদিরাম নগরে রাস্তায় জল, বাড়িতে জল ঢুকে গেছে, জল ঠেলে যাতায়াত, স্কুল, কলেজ থেকে ভিন রাজ্যের পড়ুয়ারা বাড়ি চলে যাচ্ছে, পড়ুয়াদের খবার পেতে অসুবিধা, ত্রাণ শিবির খোলা হয়েছে। সোমবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি।

হাওড়া পুরসভার ২০টা ওয়ার্ড ও বালি পুরসভা এলাকার ১৮টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। হাওড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে আটকে পড়েন একজন বৃদ্ধ। মালিপাঁচঘড়া থানার পুলিশ ও দমকল কর্মীরা যৌথভাবে তাঁকে উদ্ধার করেন।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
Advertisement

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget