এক্সপ্লোর

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন

Kolkata Tarapith Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশের পাশাপাশি ২৫টি হোটেল-রেস্তোরাঁকে শোকজ নোটিসও দিয়েছে দমকল।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল দমকল। অগ্নি-সুরক্ষা বিধি না মানার অভিযোগে এই ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশের পাশাপাশি ২৫টি হোটেল-রেস্তোরাঁকে শোকজ নোটিসও দিয়েছে দমকল। কেন অগ্নি-সুরক্ষা বিধি মানা হয়নি? জবাব চেয়ে এই ২৫টি হোটেল-রেস্তোরাঁকে শোকজ নোটিস দিয়েছে দমকল কর্তৃপক্ষ। এর পাশাপাশি একাধিক জেলাতে ২৯টি হোটেলকে নোটিস দেওয়া হয়েছে দমকলের তরফে। কোচবিহার, আলিপুরদুয়ার, বর্ধমান, দুর্গাপুরের বিভিন্ন হোটেলকে নোটিস পাঠানো হয়েছে দমকলের তরফে, এমনটাই জানা গিয়েছে। 

এর আগে ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনার পর, শুক্রবার ১৭ টি হোটেল-রেস্তোরাঁকে নোটিস দিয়েছিল দমকল। এর পাশাপাশি বৃহস্পতিবার নোটিস দেওয়া ১৩টি হোটেল ও রেস্তোরাঁ সম্পূর্ণ খালি করার জন্য নতুন করে ইস্যু করা হয়েছে নোটিস। দমকলের সদর দফতর থেকে মাত্র মিটার ৫০ দূরে ফ্রি স্কুল স্ট্রিটে 'শিখা ইন' হোটেলের অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে ৯ জনের। এর জেরে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা। এতগুলো মৃত্য়ুর পর পদক্ষেপ নিতে শুরু করেছে দমকল। 

চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

অন্যদিকে, মার্কুইস স্ট্রিটের হোটেলে অভিযান পুরমন্ত্রীর। অগ্নি-সুরক্ষা বিধি না মানার অভিযোগে ৬টি হোটেল বন্ধ করে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর পাশাপাশি, গতকাল মন্ত্রীর নির্দেশের পরই হোটেল-লজে অভিযানে যায় দমকল বাহিনী। মেদিনীপুর শহরের সব হোটেল, রেস্তোরাঁ, লজে পরিদর্শন করেন দমকল আধিকারিকরা। তাঁদের সঙ্গে পরিদর্শনে যান মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশও। এছাড়াও গতকাল রাতে আচমকা পরিদর্শনে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ২টি হোটেল এবং একটি শপিং মল সিল করার নির্দেশ দেন মন্ত্রী। 

৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক 

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের জেরেও কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তারাপীঠের হোটেলগুলির কাছে ১৪টি নথি চাইল মহকুমা প্রশাসন। মিউটেশন, অনুমতি পত্র, সাইট প্ল্যান, ট্রেড লাইসেন্সের নথি তলব করা হয়েছে বলে খবর। এর সঙ্গে দিতে হবে বিদ্যুৎ সংযোগের নথি, পলিউশন সার্টিফিকেট, ফুড সেফটি লাইসেন্স সংক্রান্ত নথিও। এছাড়াও TRDA-র NOC, ফায়ার সেফটি সার্টিফিকেটও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারাপীঠের হোটেলেও অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ৯ জন। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
Advertisement

ভিডিও

Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget