এক্সপ্লোর

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক

Coochbehar News: পুলিশ সূত্রে খবর, তামাকের আড়ালে এই গাঁজা অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। অসম থেকে অন্য কোথাও গাঁজা পাচারের ছক ছিল কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়ে মিলেছে বড় সাফল্য। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পেটলায় একটি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ। ওই ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। NDPS আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, তামাকের আড়ালে এই গাঁজা অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। কে বা কারা এই গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত, কোথা থেকে এসেছে এই বিপুল পরিমাণ গাঁজা, কাদের নির্দেশে এই গাঁজার কারবার চলছে - সবদিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেন এই বিপুল পরিমাণ গাঁজা অসমে নিয়ে যাওয়া হচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। অসম থেকে অন্য কোথাও গাঁজা পাচারের ছক ছিল কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। 

সম্প্রতি বাঁকুড়া থেকে গাঁজা সমেত গ্রেফতার হয়েছেন ২ জন 

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা-সহ এক মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শেখ কোবির হোসেন ওরফে ঝুলন এবং তাঁর স্ত্রী হাসিনা বিবি। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় প্রথমে অভিযান চালায়। অভিযানের পর ওই দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে তাঁদের কাছ থেকে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। এরপর গ্রেফতার করা হয় ওই ২ জনকে। 

ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি 

বাঁকুড়াতেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ 

বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকার একটি গোপন ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ উদ্ধার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ওই নেশা সামগ্রী সরবরাহ চক্রের মূল পাণ্ডাকে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, যে বাড়িতে তারা অভিযান চালিয়েছিল, সেখানে মজুত রাখা ছিল ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। এগুলি ছাড়াও উদ্ধার হয়েছে মোট ৩৩৪০টি নেশার ট্যাবলেট। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া কাফ সিরাপের বোতলগুলির প্রতিটিতে ১০০ মিলিমিটার করে নিষিদ্ধ কাফ সিরাপ ছিল। এই ঘটনায় ওই বাড়ির মালিক জাকির ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Advertisement

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget