এক্সপ্লোর

Asha Workers Agitation : আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে অসুস্থ বেশ কয়েকজন

West Bengal News : সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি-সহ ১২ দফা দাবিতে পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি, স্থায়ী বেতন (Fixed Salary), ভাতা বৃদ্ধি-সহ ১২ দফা দাবিতে আশা কর্মীদের (Asha Workers) স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। সল্টলেকে স্বাস্থ্য ভবনের (Saltlake Swastha Bhavan) সামনে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আশা কর্মীদের। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক আশা কর্মী। 

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

আগুন জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়লেন আশা কর্মীরা। নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে রাজপথে চলছে আন্দোলন। মঙ্গলবার, সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি-সহ ১২ দফা দাবিতে পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল।

কী দাবি তাদের

আশাকর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন চালু। ভাতা বৃদ্ধি। বকেয়া সমস্ত প্রাপ্য মেটানো। করোনার ভাতা ১৫ হাজার টাকা। করোনা আক্রান্তদের বিমার ঘোষিত ১ লক্ষ টাকা দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবিতে এদিন সকালে, প্রথমে সল্টলেক স্বাস্থ্যভবনের সামনে জমায়েত করেন স্বাস্থ্যকর্মীরা। আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আশাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। 

ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক আশা কর্মী। শেষমেশ ১২ জনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যভবনে গিয়ে ডেপুটেশন দেন। শেষপর্যন্ত তাঁদের দাবি পূরণ হয় নাকি ফের নতুন করে আন্দোলনের ঝাঁঝ বাড়ান আশাকর্মীরা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন- রাসায়নিকের ঝাঁঝাল গন্ধে অসুস্থ ১৪, আতঙ্ক ডালহৌসিতে

এদিকে, মঙ্গলবার ১২ দিনে পড়ল, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান।এদিন, বকেয়া DA এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে সরকারি কর্মীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সহমর্মিতা জানিয়ে আসেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। পাশাপাশি, আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, এবার থেকে প্রতিদিন তাঁদের কয়েকজন প্রতিনিধি সংগ্রামী যৌথ মঞ্চেের সঙ্গে আন্দোলনে সামিল হবেন। 

১৩ ফেব্রুয়ারি জরুরি পরিষেবা বজায় রেখে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে। হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। নিয়োগের দাবি ঘিরেও তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে, যৌথভাবে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget