এক্সপ্লোর

Kolkata Gas Leak : রাসায়নিকের ঝাঁঝাল গন্ধে অসুস্থ ১৪, আতঙ্ক ডালহৌসিতে

Kolkata News : স্থানীয়দের দাবি, সোমবার ওই অফিসে কীটনাশক স্প্রে করা হয়। মঙ্গলবার এসি চালাতেই সেই গন্ধ ছড়িয়ে পড়ে। ১৪ জন মহিলা কর্মীকেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আবির দত্ত ও ঝিলম করঞ্জাই, কলকাতা : ঝাঁঝাল গন্ধে অসুস্থ হয়ে পড়লেন ডালহৌসি এলাকার (Dalhousi Area) এক অফিসের ১৪ জন মহিলা কর্মী। মঙ্গলবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৩ জনকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College Hospital)। পেস্ট কন্ট্রোলের তীব্র গন্ধে বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ (Hare Street Police Station)।

অফিস ঢুকতেই তীব্র, কটূ গন্ধ

আর পাঁচটা দিনের মতোই অফিসে এসেছিলেন। কিন্তু ভিতরে ঢুকতেই তীব্র, কটূ গন্ধ। অভিযোগ, সেই গন্ধে অসুস্থ হয়ে কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ডালহৌসি এলাকার একটি অফিসে আতঙ্ক ছড়ায়। ১৯ নম্বর R N মুখার্জি রোডের চারতলায় স্কাইলাইট ম্যানেজমেন্ট সার্ভিসের অফিস। স্থানীয় সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ অফিসে ছিলেন জনা পঞ্চাশ কর্মী। এদের মধ্যে ১৪ জন মহিলা কর্মী অফিসে ঢুকেই অসুস্থ বোধ করেন (Several Felt Ill)। 

কীভাবে বিপত্তি ?

স্থানীয়দের দাবি, সোমবার ওই অফিসে কীটনাশক স্প্রে করা হয়। মঙ্গলবার এসি চালাতেই সেই গন্ধ ছড়িয়ে পড়ে। ১৪ জন মহিলা কর্মীকেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর, বাকিদের ছেড়ে দেওয়া হলেও, ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জন গুরুতর অসুস্থ। 

ঝাঁঝাল গন্ধ এতটাই তীব্র ছিল যে আতঙ্ক আশপাশের অফিসের লোকজনও বেরিয়ে আসেন। তারা গোটা ঘটনা প্রসঙ্গে জানান, সকাল থেকেই গন্ধ পাওয়া যাচ্ছিল, কিন্তু তখনও সেভাবে কারোর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়নি। পরে জানতে পারি একাধিকজন অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। পাশের অফিসের লোকজনও গোটা ঘটনায় যে রীতিমতো আতঙ্কিত, সেটা প্রকাশ করতে দ্বিধা করেননি।

কী জানাচ্ছে পুলিশ ?

পেস্ট কন্ট্রোলের তীব্র গন্ধেই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অসুস্থদের হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তাঁদের বাড়ির লোকজনকে খবর দেওয়ার কাজ করেছে পুলিশ। সঙ্গে সবদিক খতিয়ে দেখা হচ্ছে, ঠিক কীভাবে এই ঘটনা ঘটল। কারণ, এই ঘটনা থেকে বড়সড় ঘটনা ঘটে যেতেই পারত। 

আরও পড়ুন- আজই মিলছে ছাড়পত্র, কবে চালু নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রো ?


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget